Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রাজনৈতিক সংকট সৃষ্টির শঙ্কা

নিউজডেস্ক July 9, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

জাতীয় নির্বাচন নিয়ে সংশয় বা অনিশ্চয়তা যেমন বাড়ছে, তেমনি রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান বা পরস্পরকে দোষারোপ করার প্রবণতাও ক্রমে বাড়ছে। বেশির ভাগ রাজনৈতিক দল চাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হোক।

সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক। নির্বাচিত সংসদ বড় ধরনের সংস্কারসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নিক। অন্যদিকে কয়েকটি দল বলছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে।

কেবল গণহত্যার বিচার ও সংস্কারের পরই নির্বাচন হতে পারে। তা ছাড়া জাতীয় নির্বাচন করতে হবে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে। এসব প্রশ্নে দলগুলোর মধ্যে দূরত্ব কেবলই বাড়ছে। এতে নিকট ভবিষ্যতে দেশের রাজনীতিতে চরম সংকট সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা। দেশের অর্থনীতি ধুঁকছে। শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিনিয়োগ তলানিতে গিয়ে ঠেকেছে। বেকারত্ব অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্ত খারাপের দিকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় দেশে যখন রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি এবং নির্বাচিত সরকারের অধীনে অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক হয়ে উঠেছে, তখন রাজনীতিতে যেন দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিসহ বেশির ভাগ দল আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে আসছিল এবং কর্মসূচি দিতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ধারণা দেন যে সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

ডিসেম্বরে নির্বাচন দাবি করা দলগুলো কিছুটা হতাশ হলেও প্রধান উপদেষ্টার আশ্বাসে ফেব্রুয়ারিকে মেনে নেয়। কিন্তু জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক সমাবেশে বলেছেন, ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগে গণহত্যার বিচার, সংস্কার, তারপর নির্বাচন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেন না।

তাঁরা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। যারা পিআর নির্বাচনের কথা বলে, তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। রাজনীতি অস্থিতিশীল বা সংঘাতময় হোক, তা কোনোভাবেই কাম্য নয়। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনীতির স্বার্থে এবং মানুষের দুর্ভোগ কমাতে অনির্বাচিত সরকারের মেয়াদ আর দীর্ঘায়িত করা উচিত হবে না। সময়মতো জাতীয় নির্বাচন দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক।

Continue Reading

Previous: রাজশাহী পরিবার পরিকল্পনা জেলা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তরিকুলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অনিয়মের অভিযোগ
Next: বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে কঠোর অবস্থানে এনসিটিবি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.