Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

নুর হোসেনের রক্তে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ: আমান

নিউজডেস্ক November 11, 2021

আলো ডেস্ক: বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন দেশে নুর হোসেনের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ অবরুদ্ধ। শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজধানীর জিরো পয়েন্টে নুর হোসেন স্কয়ারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সেদিন নুর হোসেনের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ দেশে সেই গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র অবরুদ্ধ, মানবাধিকার ভুলুণ্ঠিত। একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সেই সঙ্গে দমন, নির্যাতন, নিপীড়ন চলছে। সাংবাদিকদের লেখার স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই।

তিনি বলেন, আপনারা দেখছেন আজ এ সরকার জনগণের ওপর চেপে বসেছে। এ সরকার আগের রাতের ভোটে নির্বাচিত। যেহেতু এ সরকার অবৈধ, জনগণের সরকার নয়, গণতান্ত্রিক সরকার নয়, সেহেতু জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতাও নেই। তারা কেরোসিন, ডিজেলের মূল্য বাড়িয়ে জনগণের ওপর বর্ধিত পরিবহন ভাড়া চাপিয়ে দিয়েছে। আমান উল্লাহ আমান আরও বলেন, আপনাদের হয়তো মনে আছে ১৯৮৭ সালের ১৪মার্চ বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সেদিন ছাত্ররা আন্দোলন করেছিল।

সেদিন হরতাল ডেকেছিল, সেই হরতালে টাঙ্গাইলের ছাত্র নেতা জগলু নিহত হন। আজকে জনগণের ওপর বর্ধিত বাসভাড়া চাপিয়ে দেওয়া হয়েছে, ডিজেলের মূল্য বাড়িয়ে কৃষকের ইরিগেশন বন্ধ করে দিয়েছে। সেজন্য এই বর্ধিত বাসভাড়া, কেরোসিন, ডিজেলের মূল্যবৃদ্ধি কোনোভাবেই জনগণ মেনে নেবে না।

ডিজেল কেরোসিন পূর্বের মূল্যে ফিরিয়ে আনতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। সেজন্য এখন জনগণের প্রত্যাশা দলমত নির্বিশেষে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

যদি এই সরকার সে দাবি মেনে না নেয়, যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন করার চেষ্টা করে বাংলাদেশে সে নির্বাচন হবে না, প্রতিহত করা হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, যে কোনো ত্যাগ স্বীকার করতে জনগণ মাঠে নামবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান, আমিরুজ্জামান শিমুল প্রমুখ।

Continue Reading

Previous: ব্যাংকে পিকে হালদারের ৬ হাজার কোটি টাকা লেনদেন
Next: প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

414122
Users Today : 1867
This Month : 188173
This Year : 385558
Total Users : 414122
Views Today : 5701
Total views : 1505729

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.