স্টাফ রিপোর্টার-
রাজশাহী জোনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পদ্মা আবাসিক এলাকায় জোনাল অফিসে এ অনুষ্ঠানটি হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব নুর মোহাম্মদ তালুকদার সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার রাজশাহী জোনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যথাক্রমে, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ আজিবার রহমান।
রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক নুরজাহান বন্যা, প্রশাসনিক কর্মকর্তা এডমিন এন্ড একাউন্টসের তৌহিদুর রহমান বিপ্লব ও উপস্থিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও শহরের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার কর্মকাণ্ড, দেশপ্রেম, জাতির প্রতি ভালবাসা ও দেশের প্রতি বিশেষ অবদানের উপর বিশেষ গুরুত্বপ‚র্ণ বক্তব্য প্রদান করেন।
এবং আলোচনা শেষে মারকাবুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফজু বিভাগের শিক্ষক হাফেজ মোঃ ফোরকান আহমেদ দোয়া ও মোনাজাত করেন। পরিশেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন মোঃ রবিউল ইসলাম সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, রাজশাহী এরিয়া, রাজশাহী জোন।
