Skip to content
September 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

নিউজডেস্ক June 26, 2022

আলো ডেস্ক: পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে মোটরসাইকেলের ঢল নেমেছে। একইসঙ্গে মানুষের স্রোত দেখা গেছে। অন্যান্য যানবাহনের চাপ ছিল লক্ষ্যণীয়। গতকাল রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন। এ সময় জাজিরা প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে আসেন। এ সময় দর্শনার্থীরাও সেতুর পাড়ে জড়ো হন। এতে বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। তবে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। একই সময়ে সেতুর ছয় লেনে টোল আদায়কারী কর্মীদের ব্যস্ত থাকতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কিছু দূরে মোটরসাইকেল নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক চালককে।

দূর-দূরান্ত থেকে আসা অনেকেই মোটরসাইকেলে সেতু পার হচ্ছেন। টোল পরিশোধের সময় কথা হয় ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহীদের সঙ্গে। তারা জানান, সেতু পার হতে মোটরসাইকেলে জনপ্রতি দিতে হচ্ছে ২০০ টাকা এবং দুজন যাত্রী ছাড়া মোটরসাইকেলও ছাড়ছেন না তারা। একা যেতে চাইলে ভাড়া দিতে হচ্ছে ৪০০ টাকা। পুলিশ জানিয়েছে, সেতুর জাজিরা প্রান্তে মানুষ ও যানবাহনের চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বেশি। এজন্য নিরাপত্তা দিয়ে সেতু পারাপারে তাদের সহায়তা করছে পুলিশ।

তবে কোনও ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা দিয়ে সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে। মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন স্থান থেকে সেতু দেখতে এসেছেন হাজার হাজার মানুষ। তবে যেসব দর্শনার্থী সেতুতে উঠে ছবি তুলছেন তাদের জরিমানা করা হচ্ছে। এরইমধ্যে কয়েক বার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এখনও অভিযান চলছে।’

এদিকে, পদ্মা সেতুতে চলাচলে বেশ কিছু নির্দেশনা থাকলেও তা মানেননি উৎসুক মানুষজন। গতকাল রোববার নিয়ম ভেঙে সেতুতে গাড়ি থামিয়ে অবস্থান, হেঁটে বেড়ানো, ছবি তুলতে দেখা গেছে অনেককে। এ অবস্থায় পদ্মা সেতুতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেতুর ওপরে উঠে কেউ ছবি তুললে তাদের জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

Continue Reading

Previous: হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেফতার
Next: পথ-শিশুদের মাদকের ছোবল থেকে বাঁচাতে হবে

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

517477
Users Today : 5794
This Month : 96848
This Year : 488913
Total Users : 517477
Views Today : 15422
Total views : 1824988

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.