Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে এশিয়ার পাঁচ দেশের অভিনন্দন

নিউজডেস্ক June 27, 2022

আলো ডেস্ক: পদ্মা বহুমুখী সেতু নির্মাণ সফলভাবে সমাপ্ত করে উদ্বোধন করায় দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে নির্মিত বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করার পর দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান অন্যান্যের সঙ্গে তাদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ শেখ হাসিনাকে লেখা এক বার্তায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে তার এবং তার দেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

সেতুর উদ্বোধন ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পেরও প্রমাণ। তিনি আরও লিখেছেন, এই সুযোগে আমি আমার পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের চিরদিনের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। অন্য একটি চিঠিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সোলিহ তার ও মালদ্বীপের জনগণের পক্ষ থেকে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, পদ্মা সেতু নিঃসন্দেহে ঢাকা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং এর বাইরে সংযোগ বিস্তৃত করে বাংলাদেশের জনগণের জন্য অনেক অর্থনৈতিক ও সামাজিক সুবিধা বয়ে আনবে। ইবরাহিম মোহাম্মদ সোলিহ আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসের গতিপথ পরিবর্তন করে মধ্যম আয়ের দেশের মর্যাদাকে অর্জন করতে এবং সব বাংলাদেশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অগ্রযাত্রায় এ মাইলফলক আরেকটি সোপান। তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর সমাপ্তি বাংলাদেশের উন্নয়নে আপনার গতিশীল নেতৃত্ব, নিষ্ঠা ও অঙ্গীকারের প্রমাণ। এছাড়া শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসেও ২৫ জুন বাংলাদেশ ও এর জনগণের জন্য একটি যুগান্তকারী অবকাঠামো প্রকল্প সম্পন্ন করে পদ্মা বহুমুখী সেতুর সফল উদ্বোধনের জন্য তার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

তিনি লিখেছেন, এই অর্জন ইতিবাচকভাবে বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে সংযোগ ও অন্তর্ভুক্তি বাড়াবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘদিন ধরে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উভয় দেশের জনগণের মধ্যে জোরালো বন্ধন রয়েছে উল্লেখ করে গোতাবায়া রাজাপাকসে বলেন, আমরা পরস্পরের জন্য লাভজনক ক্ষেত্রে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। তিনি বাংলাদেশের জনগণের সুস্বাস্থ্য, সুখ এবং প্রধানমন্ত্রীর মঙ্গল ও অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হওয়ায় শেখ হাসিনা, সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোকে সড়ক ও রেলপথের মাধ্যমে বাংলাদেশের রাজধানী এবং অন্যান্য এলাকার সঙ্গে সংযুক্ত করেছে তা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে এবং এই অঞ্চলে যোগাযোগ বাড়াবে। শের বাহাদুর দেউবা বলেন, এই নতুন মেগা প্রকল্পের সমাপ্তি আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ যে অগাধ আত্মবিশ্বাস অর্জন করেছে তা প্রতিফলিত করে।

তিনি আরও বলেন, আমি আপনার সুস্বাস্থ্য, সুখ ও অব্যাহত শান্তি এবং বাংলাদেশের বন্ধুপ্রিয় জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানাতে এই সুযোগটি সানন্দে কাজে লাগাচ্ছি। ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং বাংলাদেশের নির্মাণ ইতিহাসে একটি উল্লেখযোগ্য কীর্তি পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের দীর্ঘতম ৬ দশমিক ১৫ কিলোমিটার বহুমুখী সড়ক-রেল প্রকল্প উদ্বোধন করেছেন উল্লেখ করে তিনি লিখেছেন, আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার অঙ্গীকার দ্বারা অনুপ্রাণিত হয়েছি।

এ আইকনিক কাঠামোটি প্রত্যাশা অনুসারে আপনার দেশের এবং এর বাইরেও অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করতে অনেক দূর এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে আপনার আন্তরিক ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে এই ধরনের আরও যুগান্তকারী প্রকল্প বাস্তবায়িত হবে। এই বিশেষ উপলক্ষে ড. লোটে শেরিং বাংলাদেশের চির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Continue Reading

Previous: নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
Next: সাভারে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

515012
Users Today : 3329
This Month : 94383
This Year : 486448
Total Users : 515012
Views Today : 7606
Total views : 1817172

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.