রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
পবা উপজেলার পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৪এপ্রিল) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, পবা উপজেলা পাট অধিদফতরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
উল্লেখ্য, ‘সোনালি আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত উপজেলার ২ হাজার পাঁচশত ২০ জন পাট চাষীর মধ্যে জন প্রতি এক প্যাকেট পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন করা হয়েছে।
