Skip to content
September 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

পাকিস্তান-অস্ট্রেলিয়ার রানপাহাড়ের টেস্ট নিষ্প্রভ ড্র

নিউজডেস্ক March 8, 2022

আ লো স্পো র্ট স ডে স্ক : রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। সফরকারী দলের তারকা স্টিভ স্মিথের চোখে যেটা ‘মরা উইকেট’। সাবেক পাকিস্তানি অধিনায়ক ইন্তিখাব আলমও পিন্ডির পিচ নিয়ে করেছেন সমালোচনা।

কেনই বা হবে না। ২৪ বছরে প্রথমবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া ক্রিকেট দেখার যে রোমাঞ্চ ছিল, সেটা উধাও হয়ে গেছে শুধু ব্যাটসম্যানদের দাপটে। কতটা দাপট, সেটা প্রমাণ করে দুই দলের প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে পঞ্চম দিনে গিয়ে। মঙ্গলবার প্রত্যাশিতভাবে ড্র হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।

পরের ম্যাচ ১২ মার্চ করাচিতে। দ্বিতীয় টেস্ট খেলার আগে নিষ্প্রাণ ড্রয়ের ম্যাচে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। দুই ওপেনারই দ্বিতীয় ইনিংসে পেয়েছেন সেঞ্চুরির দেখা। এই জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকরা রাঙিয়েছে ড্র ম্যাচ। ৭ উইকেটে ৪৪৯ রানে শেষ দিন সকালে মাঠে নামে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ১২ ও প্যাট কামিন্স ৪ রানে অপরাজিত ছিলেন।

আর ৩.১ ওভার টিকে ছিল তাদের ইনিংস। অধিনায়ক কামিন্সকে (৮) ফিরিয়ে ৩৫ বছর বয়সী স্পিনার নওমান আলী টেস্টে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান। স্টার্ককে (১৩) ফেরান শাহীন শাহ আফ্রিদি। আর শেষ ব্যাটসম্যান নাথান লিয়ন (০) নওমানের ষষ্ঠ শিকার। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ১০৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে। ৪৫৯ রানে অলআউট অস্ট্রেলিয়া।

৪৭৬ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে নামে ১৭ রানে এগিয়ে থেকে। প্রথম সেশনের মাঝামাঝি ব্যাটিং করতে নেমে পুরো দিন পার করে দেন ইমাম ও শফিক। ৯৯ রানে চা বিরতিতে যাওয়া শফিক তৃতীয় সেশনের শুরুতে ১৮৩ বলে সেঞ্চুরি করেন।

ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে তিন অঙ্কের জাদুকরী ফিগারের দেখা পেলেন পাকিস্তানি ওপেনার। প্রথম ইনিংসে ১৫৭ রান করা ইমাম শেষ ইনিংসেও সেঞ্চুরি করেন ১৭৯ বলে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। দুজনের জুটি ভাঙতে পারেননি কোনো বোলার। ২৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে শফিক ১৩৬ ও ইমাম ১১১ রানে অপরাজিত ছিলেন।

Continue Reading

Previous: জমে উঠেছে টেলিভিশন প্রযোজক সমিতির নির্বাচন
Next: ট্রেলারে ঝড় তুলেছে জন আব্রাহামের ‘অ্যাটাক’

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

437477
Users Today : 6153
This Month : 16848
This Year : 408913
Total Users : 437477
Views Today : 20244
Total views : 1580177

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.