Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পাচারের অর্থ ফেরত বাধাগুলো দূর করতে হবে

নিউজডেস্ক July 30, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বিগত দেড় দশকে নানাভাবে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাচারকৃত অর্থ ফেরত আনার পদক্ষেপ নিলেও কাঙ্ক্ষিত ফল মিলছে না। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার করা সম্পদ ফেরানোর কাজে পাহাড়সম সমস্যা দেখা দিয়েছে।

এক্ষেত্রে বিদেশে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সংকট কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওইসব দেশের ভাষায় দক্ষ জনবলের অভাব, আইনি কাঠামো সম্পর্কে না জানার কারণে কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে না। আশার কথা, এসব চ্যালেঞ্জের মধ্যেও পাচার করা বেশকিছু সম্পদ বিদেশে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।

এ পর্যন্ত ২২টি দেশে বড় শিল্প গ্রুপগুলোর পাচার করা সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া, ৯টি দেশে সম্পদের তথ্য সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, তথ্য অনুযায়ী পাচারকৃত সম্পদ জব্দ করতে ৯টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে। যুক্তরাজ্যে তিনজনের সম্পদ জব্দও করা হয়েছে, তবে এগুলো দেশের নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে দ্রুত আইনসম্মত যোগাযোগ স্থাপন।

পাশাপাশি বিদেশে আইনি লড়াই চালানোর মতো কৌশল ও সেসব দেশের আইনি কাঠামো সম্পর্কেও পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাব রয়েছে। আবার কিছু ক্ষেত্রে গাফিলতিও আছে। পাচারকৃত অর্থ ফেরাতে আমাদের দক্ষ জনবলের অভাব থাকা দুঃখজনক। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে ভাষাগত কারণে কার্যক্রম আটকে থাকবে, এটা মেনে নেওয়া কষ্টকর। প্রকৃতপক্ষে সংশ্লিষ্টদের দক্ষতার অভাব নাকি আন্তরিকতার ঘাটতি রয়েছে, এ প্রশ্নের উত্তর মেলা জরুরি বলে মনে করি আমরা।

পাচারকারীরা সাধারণত সব দেশেই বিনিয়োগকারী বা আমানতকারী হিসাবে সংশ্লিষ্ট দেশের আইনে সুরক্ষা পেয়ে থাকেন। কাজেই পাচারের সম্পদ দাবি করতে হলে যথাযথ অনুসন্ধানের ভিত্তিতে তথ্য-উপাত্ত পেশ করার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি রয়েছে আইনগতভাবে তা প্রমাণ করাও। প্রক্রিয়াটা জটিল, সন্দেহ নেই। তবে বাংলাদেশে অসাধুদের অর্থ পাচারের সংস্কৃতি পুরোনো হলেও আজ পর্যন্ত এ ধরনের কাজের জন্য কোনো প্রতিষ্ঠান কেন গড়ে ওঠেনি, এ রহস্য উন্মোচন হওয়া প্রয়োজন।

প্রাথমিক তদন্তেই বিগত সরকারের আমলে যে পরিমাণ পাচারকৃত অর্থের সন্ধান মিলেছে, একটি উন্নয়নশীল দেশের জন্য তা কল্পনাতীত। স্বাভাবিকভাবেই এ অর্থ ফেরত আনা সম্ভব হলে তা দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক হবে। এসব অর্থ ফেরত আনা সময়সাপেক্ষ এবং প্রক্রিয়াটিও জটিল, অতীতে এমন ব্যাখ্যাই শুধু এসেছে। এখন যোগ হয়েছে দক্ষ জনবলের অভাবের বিষয়টি।

ভুলে গেলে চলবে না, এ প্রক্রিয়া যত জটিলই হোক, উদ্যোগের ক্ষেত্রে আন্তরিকতা ও সদিচ্ছার অভাব থাকলে কখনোই সুফল মিলবে না। দেশের অর্থনীতির স্বার্থে তো বটেই, পাচারকারীদের কাছে কঠোর বার্তা প্রদানের জন্যও এসব অর্থ ফেরত আনা প্রয়োজন। একইসঙ্গে অর্থ পাচারের পথও বন্ধ করা জরুরি। অবৈধ সম্পদ ও পাচার করা অর্থ ফেরাতে সরকার বহুমাত্রিক যে উদ্যোগ নিয়েছে, তা সফল করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ‘জুলাইয়ের আত্মত্যাগ আমাদের মুক্তির প্রেরণা’ প্রতিপাদ্যে রাজশাহীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
Next: সারাদেশে নীরবে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী মেলিওডোসিস

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.