Skip to content
August 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পুরান ঢাকার রাসায়নিক গুদাম: সরানোর জন্য অপেক্ষা শিল্পপার্কের

নিউজডেস্ক November 2, 2021

আলো ডেস্ক এক্সক্লুসিভ: এখন থেকে প্রায় এক যুগ আগে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলী ও ২০১৯ সালে চুড়িহাট্টায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হন ১৯৫ জন। পুড়ে অঙ্গার হওয়া মানুষের হৃদয়বিদারক ছবি তখন পুরো দেশকেই কাঁদিয়েছিল। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম নিয়ে। প্রথম ঘটনার পরই সরকার দ্রুত এসব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলার ঘোষণা দেয়।

দ্বিতীয় ঘটনার পর সরানোর কাজে তাগাদা দেওয়ার কথা বলা হয়। কিন্তু প্রথম দফায় ঘোষণার প্রায় এক যুগ হতে চললেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বহাল তবিয়তে রয়েছে ছোট-বড় এসব রাসায়নিক গুদাম। নামে-বেনামে বা সাইনবোর্ড সরিয়ে রেখে আগের মতোই চলছে রাসায়নিকের ব্যবসা।

সংশ্লিষ্টরা বলছেন, এখানকার কারখানা সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাসায়নিক শিল্পপার্ক স্থাপনের কাজ চলছে, যা ২০২২ সালের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে। শিল্পপার্কটি হলে গুদামগুলো স্থায়ীভাবে পুরান ঢাকা থেকে সরানো যাবে। জানা যায়, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলী দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নিজেই রাসায়নিক গুদাম-কারখানা স্থানান্তরের নির্দেশ দেন। তখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাসায়নিক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধ করে দেয়।

গুদামগুলোর পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এতে বন্ধ ছিল গুদামগুলোর কাজ। কিন্তু কিছুদিন পরই আগের অবস্থায় ফিরে যায় এসব রাসায়নিক গুদাম। ডিএসসিসি সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ গত বছর পুরান ঢাকায় কতটি রাসায়নিক গুদাম, কারখানা বা দোকান রয়েছে তা খুঁজে বের করতে দায়িত্ব দেয় ডিএসসিসিকে। তারা সরেজমিনে পরিদর্শন করে প্রায় দুই হাজার গুদামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের কাছে জমা দেয়।

পুরান ঢাকার মিটফোর্ড, আরমানিটোলা, চকবাজারসহ বেশকিছু এলাকায় রাসায়নিকের গুদাম এখনও রয়েছে। আগের মতোই কর্মব্যস্ততা দেখা যায় সেখানকার ব্যবসায়ী, কর্মচারী, শ্রমিকদের মাঝে। তবে নজর এড়াতে প্রতিষ্ঠানের নাম মুছে দিয়ে বা গুদাম ও কারখানায় সাইনবোর্ড ছাড়াই ব্যবসা করছেন অনেকে। আবার অনেক প্রতিষ্ঠান ব্যবসা করছে ঠিকানা বদল করে। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর সমালোচনার মুখে সাময়িকভাবে গুদাম সরাতে কেরানীগঞ্জ ও টঙ্গিতে দুটি প্রকল্প নেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।

দুটি প্রকল্পই এক বছরের মধ্যে বাস্তবায়নের কথা থাকলেও আড়াই বছরেও তা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। অন্যদিকে গোডাউনগুলো স্থায়ীভাবে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩১০ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কেমিক্যাল শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেয়। একনেকে ২০১৯ সালের ১০ জুন কেমিক্যাল শিল্পপার্ক স্থাপনের প্রকল্পটি অনুমোদিত হয়।

তখন মাটি ভরাটসহ প্রকল্পের কাজ শুরু হলেও এরপর করোনা মহামারি ও ভূমি অধিগ্রহণের কাজে মামলা সংক্রান্ত জটিলতা থাকায় কাজে কিছুটা স্থবিরতা দেখা দেয়। তবে এখন সেই কাজ দ্রুতই এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মোশতাক হাসান বলেন, ভূমি অধিগ্রহণে জটিলতা থাকায় প্রকল্পের ৪০ ভাগ কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে। নভেম্বর মাসের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ হবে।

পুরো প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হতে পারে জানতে চাইলে বিসিক চেয়ারম্যান বলেন, এখন দ্রুত কাজ চলছে। পুরো প্রকল্পের কাজ আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই শেষ করে পার্ক চালু করতে পারবো বলে আশা করছি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১১ সালের ২০ এপ্রিল ১০ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্বরাষ্ট্র, শিল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা ছিলেন।

ওই কমিটি কয়েক দফা বৈঠক করে জানায়, পুরান ঢাকায় চার হাজারের বেশি রাসায়নিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলো সরিয়ে নেওয়া হবে। ২০১১ সালের ২০ জুলাই গঠিত কমিটি প্রতিবেদন আকারে চূড়ান্ত সুপারিশ জমা দেয়। ওই সুপারিশে বলা হয়, কেরানীগঞ্জ বিসিক শিল্পনগরীর পাশে ২০ একর জমি অধিগ্রহণ করে, সেখানে ৭ তলাবিশিষ্ট ১৭টি ভবন নির্মাণ করে তাদের সরিয়ে নেওয়া সম্ভব। এরপর ২০১৫ সালে প্রকল্প বাস্তবায়ন করতে বিসিক এক হাজার ৪১৮ কোটি টাকা খরচ করে।

ওইসব ভবন নির্মাণের পর রাসায়নিক ব্যবসায়ীরা নানা টালবাহানা করতে থাকে। পরে তারা জানান, তাদের প্লট দিতে হবে। পরে তিনটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বিসিকের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর ভিত্তিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রায় ৯০০ কোটি টাকা খরচ করে ৩১০ একর জমি অধিগ্রহণ করেছে বিসিক। সেখানে আরও ৭০০ কোটি টাকা খরচ করে মাটি ভরাট, সড়ক ও অন্যান্য অবকাঠামো তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

Continue Reading

Previous: জ্বালানি মহাপরিকল্পনা বাস্তবায়িত করতে হবে
Next: করপোরেট আধিপত্যকে ছাপিয়ে ২৬তম জলবায়ু সম্মেলন কি সফল হবে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026
নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

August 30, 2026
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

August 30, 2026
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে রাজশাহীতে প্রাণিসম্পদ প্রতিষ্ঠানসমূহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 29, 2026
‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

August 29, 2026

আরও খবর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে রেলওয়ে ও খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

August 30, 2026
গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গুলশানের বৈঠক ঘিরে বিরোধ, রাজশাহী বিএনপিতে প্রকাশ্য কোন্দল অভিযোগ-পাল্টা অভিযোগের পর রাজপাড়া থানা কমিটির কার্যক্রম স্থগিত

August 30, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

August 30, 2026
নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নকশা লঙ্ঘন করে ১২ তলা ভবন, অপসারণে আরডিএর নির্দেশ

August 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

414077
Users Today : 1822
This Month : 188128
This Year : 385513
Total Users : 414077
Views Today : 5574
Total views : 1505602

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.