Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রতিবছর বন্যা দীর্ঘমেয়াদি পদক্ষেপ জরুরি

নিউজডেস্ক July 13, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

প্রতিবছরের মতো এবারও বহু মানুষ বন্যায় আটকে পড়েছেন। টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে ফেনী জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর তীরবর্তী বাঁধের অন্তত ২১টি স্থানে ভাঙন দেখা দেয়। এর ফলে লাখো মানুষ পানিবন্দি হয়ে আশ্রয়কেন্দ্রের আশায় পাড়ি দেন, অনেকেই তাঁদের গবাদিপশুসহ ছুটছেন নিরাপদ আশ্রয়ের দিকে।

কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় সংকট রয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত স্থান সংকট প্রকট। বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ায় অল্প কিছু এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে, সেনাবাহিনী বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে। উপকূলীয় ও পাহাড়ি আরও কিছু অঞ্চলে জলাবদ্ধতা এবং সড়ক বিচ্ছিন্নতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

যেমন, নোয়াখালীর কিছু উপজেলা, পটুয়াখালীর রাঙ্গাবালি, খাগড়াছড়ির কয়েকটি ইউনিয়ন, রাঙামাটির লংদু এবং বরিশালের নানা এলাকা এখন দুর্ভোগে আছে। দেখা যাচ্ছে, দেশের অনেক অঞ্চলের মানুষ এখন বিপদগ্রস্ত। ফেনীর কথাই আগে বলা যাক। সেখানকার বাঁধগুলো যে ভেঙে গেল, এর কারণ নিশ্চয়ই এগুলোর নির্মাণ ঠিকমতো না হওয়া। বাঁধ নির্মাণে দুর্নীতি যে হয়েছে, তা বোঝাই যায়।

অথচ শক্তপোক্ত বাঁধ নির্মাণ করা হলে মানুষ রক্ষা পেত বন্যার কবল থেকে। পানির তোড়ে যেন কোনো বাঁধ ভেঙে না যায়, সেভাবেই নির্মাণ করতে হবে বাঁধ। বর্তমানে ভেঙে যাওয়া বাঁধগুলোর পুনর্নির্মাণও জরুরি। দেশের যেসব অঞ্চলে ভারী বর্ষণ কিংবা বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার কবলে পড়েছে মানুষ, সেসব অঞ্চলের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে অবশ্যই।

শুধু ত্রাণসামগ্রী দিয়ে অসহায় মানুষের প্রাণ বাঁচালেই চলবে না, বন্যার কারণে রাস্তাঘাটসহ যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো মেরামত করতে হবে। পুনঃসংযোগ স্থাপন করতে হবে বিদ্যুতের। বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজও এগিয়ে নিতে হবে আন্তরিকতার সঙ্গে। ভারী বর্ষণ প্রাকৃতিক নিয়মেই হয়, একে ঠেকানো যায় না; কিন্তু বন্যা ঠেকানোর জন্য নির্মিত বাঁধ কেন ভেঙে যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ প্রশ্নের উত্তর দিতেই হবে।

এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন আশ্রয়কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা। খাবার ও সুপেয় পানি নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত তদারকি ও দ্রুত পদক্ষেপের মাধ্যমেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। যেহেতু প্রতিবছরই বাংলাদেশ বন্যাকবলিত হয়, সেহেতু দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।

Continue Reading

Previous: ঢাকায় ব্যবসায়ী হত্যা: রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
Next: কিটের অভাবে পরীক্ষা ছাড়া লক্ষণ দেখেই চলছে চিকুনগুনিয়ার চিকিৎসা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.