Skip to content
September 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

প্রধান উপদেষ্টার চীন সফরে ভারসাম্যের প্রতি নজর রাখছে ঢাকা

নিউজডেস্ক March 23, 2025

আলো ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এই সফরকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে বড় শক্তিগুলোর মধ্যে ‘ভারসাম্য’ রক্ষা করে পররাষ্ট্রনীতি বাস্তবায়নের বিষয়েও সজাগ রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন যেন ভুল বার্তা না দেয়, সে বিষয়ে নজর রাখছেন কূটনীতিকরা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক, বাণিজ্যিক, উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন কারণে বাংলাদেশের কাছে চীনের গুরুত্ব রয়েছে।

একই সঙ্গে অন্যদেশগুলোকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার জন্যও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা দরকার বাংলাদেশের। আরেকজন কর্মকর্তা বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের অবস্থানের বিষয়ে বাংলাদেশের পরিষ্কার ধারণা আছে।

বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা হলে অন্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো কি প্রতিক্রিয়া দেখাতে পারে, সেটি আমাদের বিবেচনায় আছে। তিনি বলেন, স্ট্র্যাটেজিক সভরেইনটি বা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য সার্বভৌম অধিকার বাংলাদেশের আছে। একই সঙ্গে চীনের বিষয়ে বাংলাদেশ কেন এবং কী প্রেক্ষাপটে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে সেটি অন্য দেশগুলোকে বিভিন্নভাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাখ্যা করারও প্রয়োজন রয়েছে।

যেকোনো দেশ জাতীয় স্বার্থ বিবেচনা করে তাদের পররাষ্ট্র নীতির বাস্তবায়ন করে থাকে। জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে কোন দেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম অধিকার বা ক্ষমতা থাকাই হচ্ছে স্ট্র্যাটেজিক সভরেইনটি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপ পৃথক দুটি রেজুলেশন প্রস্তাব করে জাতিসংঘে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে রেজুলেশনটি এনেছিল সেটিতে ‘হ্যাঁ ভোট’ দিয়েছে এবং ইউরোপের রেজুলেশনে ভোটদানে বিরত ছিল। এটি একটি স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এবং বাংলাদেশ সেটি নিয়েছে। তিনি বলেন, তবে একইসঙ্গে আমরা গোটা বিষয়টি ইউরোপকে বুঝিয়ে বলেছি যে, বাংলাদেশ কেন এই সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে অন্য যেসব দেশের আগ্রহ রয়েছে, তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারেই। আমরা সবসময় ভারসাম্য রক্ষা করে পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে থাকি। তবে কূটনীতিতে এর মানে এই নয় যে, এটি সবসময় ৫০-৫০ ভারসাম্য। কখনও কখনও এটি কোনো দেশের দিকে ৬০ ভাগ বা অন্য দেশের প্রতি ৪০ ভাগ হতে পারে। যেমন জাতিসংঘ রেজুলেশনের ক্ষেত্রে হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর তিনটি বৈশ্বিক উদ্যোগ আছে। সেগুলো হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। এর মধ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের বিষয়ে ২০২২ সালে বাংলাদেশকে অবহিত করেছিল চীন। প্রধান উপদেষ্টার এবারের সফরে এটি গুরুত্ব পেতে পারে। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, এ বিষয়টি আমাদের বিবেচনায় আছে।

যদি আমরা এর টেক্সট বা সারবস্তু বিবেচনায় নেই, এটিতে স্পর্শকাতর তেমন কোনো বিষয় নেই। অনেক সময়ে টেক্সট ঠিক আছে কিন্তু কনটেক্সট বা প্রেক্ষাপট ঠিক না থাকলে, সেটিতে যুক্ত হওয়া ঠিক সিদ্ধান্ত হয় না। তিনি বলেন, আমরা সবদিক বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। উল্লেখ্য, চীনের হাইনান প্রদেশে ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত বোয়াও (বিওএও) ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়।

পরবর্তী সময়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হওয়ার পরে বোয়াও ফোরাম কনফারেন্সে প্রধান উপদেষ্টা যোগ দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উভয়পক্ষ রাজি হলে এবারের সফরে একাধিক চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

Continue Reading

Previous: সংস্কার কমিশনের সুপারিশে অনির্বাচিতদের দিয়ে দেশ চালানোর সুযোগ দেখছে বিএনপি
Next: স্বাধীন ‘বাংলাদেশ গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাব

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

472559
Users Today : 1948
This Month : 51930
This Year : 443995
Total Users : 472559
Views Today : 4671
Total views : 1677544

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.