Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

প্রবাসফেরত নারী শ্রমিকদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই

নিউজডেস্ক October 2, 2021

পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য মাতৃভূমির মায়া ত্যাগ করে, পরিবার-পরিজনকে ছেড়ে অনেক নারীই বিদেশে গেছেন, এখনো অনেকে যাওয়ার প্রক্রিয়ায় আছেন৷ কিন্তু কষ্টের প্রবাস থেকে ফিরেও জীবনখাতায় কোন প্রাপ্তি যোগ হয়নি অনেকেরই, বরং সেখানে একইরকম শূন্যতা বিরাজ করছে৷
বেসরকারী সংস্থা ব্র্যাকের তথ্য অনুযায়ী, করোনা মাহামারীর মধ্যে প্রায় পাঁচ লাখ শ্রমিক দেশে ফিরে এসেছেন। এর মধ্যে ৫০ হাজার নারী শ্রমিক। বিদেশ ফেরত অধিকাংশ শ্রমিক কর্মরত ছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ তথা বিলস্ দেশে ফেরা নারী শ্রমিকদের উপর একটা গবেষণা চালিয়েছে। গবেষণায় দেখা গেছে, বিদেশ ফেরত ৮৫ ভাগ নারী শ্রমিক হতাশায় ভুগছেন। নতুন করে কাজ জোগাড় করতে ব্যর্থ হয়েছেন ৬০ ভাগ শ্রমিক।
বিলস পরিচালিত গবেষণায় উঠে আসা এই তথ্য আমাদের উদ্বিগ্ন না করে পারে না। আরও উদ্বেগের বিষয়, এসব নারী শ্রমিকের ৬১ শতাংশের মাথায়ই গড়ে ৭৭ হাজার টাকার ঋণের বোঝা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। বস্তুত বিলসের গবেষণায় যেসব তথ্য উঠে এসেছে, তা নিছক বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয় হতে পারে না। এতে দেখা যাচ্ছে, নারী শ্রমিকদের ৫৫ শতাংশকেই জোর করে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া প্রত্যাশিত কাজ ও মজুরি না পাওয়ায় নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন ২৩ শতাংশ।
এসব নারীর প্রায় সবাই বৈধপথে বিদেশে গিয়েছিলেন। সেক্ষেত্রে তারা কর্মাদেশের মাধ্যমেই নিযুক্ত হয়েছিলেন। তাহলে তাদের এভাবে জোর করে ফেরত পাঠানো বা নির্ধারিত মজুরি ও কর্ম থেকে বঞ্চিত করা হবে কেন? তাদের অধিকার ও দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্নিষ্ট দূতাবাসগুলোকে এখনই সক্রিয় হতে হবে। আমরা জানি, মধ্যপ্রাচ্যে বিশেষত সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া আমাদের নারী শ্রমিকরা নানা প্রতারণা এবং শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হন। তাদের বেশিরভাগই যে কাজের জন্য প্রবাসে পাড়ি জামান, অধিকাংশই সেই কাজে নিযুক্ত হতে পারেন না। বরং অমর্যাদাকর অনেক কাজে জোর করে নিয়োজিত করা হয়। আবার যে পারিশ্রমিক পাওয়ার কথা, তাও মেলে না। সবচেয়ে উদ্বেগ ও বেদনাদায়ক তাদের ওপর নির্বিচার যৌন নির্যাতন। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে পরিবার-পরিজন ফেলে পরদেশে গিয়ে দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেন। বিলসের জরিপেও তা উঠে এসেছে। এতে দেখা গেছে, ফেরত আসা নারী শ্রমিকদের ৫২ শতাংশ জবরদস্তিমূলক শ্রমের শিকার। যৌন হয়রানির শিকার হয়েছেন ৭ শতাংশ। ৩৮ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব নারী শ্রমিকের ৫৫ শতাংশই শারীরিকভাবে এবং ২৯ শতাংশ মানসিকভাবে অসুস্থ। যদিও তাদের ৮৭ শতাংশই কোনো চিকিৎসা পাননি।
এমন পরিস্থিতিতে প্রবাসে তাদের অধিকার ও নির্যাতনের বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশে যাতে উপযুক্ত চিকিৎসা পান, সেই ব্যবস্থাও করতে হবে। মনে রাখতে হবে, আমাদের সামাজিক বাস্তবতায় প্রবাসফেরত নারী শ্রমিকদের জীবন সহজ নয়। বিদেশ থেকে অর্থ পাঠানোর সময় পরিবারে যতটুকু সম্মান ও মর্যাদা পায়, ফিরে আসার পর তাও আর থাকে না। এসব নারী যাতে পরিবার ও সমাজের কাছে ‘বোঝা’ না হন, তা দেখতে হবে সরকারকেই। এ ক্ষেত্রে সামাজিক ও উন্নয়ন সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। ভুলে যাওয়া চলবে না, তারা যেমন অনাকাক্সিক্ষত, তেমনই অমানবিক পরিস্থিতির শিকার। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না। এও মনে রাখতে হবে, এভাবে দলে দলে নারী-পুরুষ নির্বিশেষে প্রবাসী শ্রমিক মেয়াদপূর্তির আগেই ফিরে আসতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে। পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও দেখা দেবে অস্থিরতা।
বিদেশ থেকে যে নারী শ্রমিকেরা ফিরে আসছেন তাদের পূর্নবাসন এবং প্রশিক্ষণ দিয়ে আবারও বিদেশে পাঠানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়ার কথা সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ফিরে আসা শ্রমিকদের সমস্যার কথাগুলো আগে জানতে হবে। সে অনুযায়ী দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলে সমস্যার সমাধান করতে হবে।

Continue Reading

Previous: নারী পাচার রোধের পাশাপাশি ফেরতদের পুনর্বাসনও জরুরি
Next: গ্রাহক সমস্যা নিরসনেওয়াসার উদ্যোগ প্রশংসনীয়

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

430288
Users Today : 2817
This Month : 9659
This Year : 401724
Total Users : 430288
Views Today : 9129
Total views : 1556995

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.