রা জ শা হী র আ লোঃ – নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে নাচোল থানা পুলিশের হাতে আটক হয়েছে এক ধর্ষক। ঐ ধর্ষক হত্যা,চুরি ডাকাতি সহ একাধিক মামলার আসামি। নাচোল থানার ওসি মিন্টু রহমানের বলিষ্ঠ ভূমিকায় ধর্ষক কে ১৮ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয় নাচোল থানা পুলিশ। আটককৃত ধর্ষক হচ্ছে গোমস্তাপুর উপজেলার চৌডালারর মোামিন পাড়ার বিশুর ছেলে শাজাহান (জমিদার ৩৮)।
পুলিশ ও সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, ধর্ষক শাজাহান নাচোল উপজেলার ফতেপুর ইউপির মাড়কইল গ্রামে আমের বাগানে কাজ করার সুবাদে,মাড়ক্ইল গ্রামের ইউসুফ আলীর জণৈক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার এক পর্যায়ে ধর্ষক শাজাহান গত ২০ ফ্রেববুয়ারি আনুমানিক সন্ধ্যার দিকে মেয়েটিকে বিভিন্ন প্রলোাভন দেখিয়ে মাড়কইল গ্রামের শফিকুলের বাড়িতে নিয়ে গিয়ে জণৈক ঐ মেয়েকে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার রাতে মেয়েটির পরিবার বাসায় মেয়েকে না দেখতে পেয়ে নাচোল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে নাচোল থানা পুলিশের এসআই লালন গত ২১ শে ফ্রেবুয়ারি মেয়েটির মোবাইল ট্রাকিং করে ফতেপুর ইউপির মাধপুর গ্রাম থেকে জনৈক ঐ মেয়ে সহ ধর্ষক শাজাহান কে আটক করে নাচোল থানায় নিয়ে আসে।
আটক ধর্ষক শাজাহানের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় হত্যা,চুরি,ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।এবিষয়ে নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান,ধর্ষক শাজাহান ডাকাতি চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় হত্যা,চুরি,ডাকাতি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ধর্ষক শাজাহান কে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
