স্টাফ রিপোর্টার
অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীরে্যর মধ্য দিয়ে ভারতের অন্যতম বৃহত্তম সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল গ্রুপ ফোর্টিস তাদের সম্মানিত শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার ঢাকার বনানী মডেল টাউনে অবস্থিত ‘ইউনিক রিজেন্সি হোটেলে।
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল ভ্যালু ট্রাভেল আলাইন্সের সভাপতি মুরাদ ইমাদী, টোয়াবের (ট্যুর অপারেটরস এসোশিয়েশন অব বাংলাদেশ) মেডিক্যাল ট্যুরিজম উইংসের প্রধান লায়ন মো: ফিরোজুল ইসলাম, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট চিকিৎসকগণ এবং হেলথ সেক্টরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ফোর্টিসের রমজানের এই মিলনমেলার আলোচনায় অতিথিরা ফোর্টিস হাসপাতালের বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য সাশ্রয়ী খরচে বিশেষ ব্যবস্থার অনুরোধ জানালে হসপিটালের পক্ষ থেকে বাংলাদেশ লীড পূজা চ্যাটার্জি সে বিষয়ে আশ্বস্ত করে বলেন, সাশ্রয়ী খরচে রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মেলবন্ধন সুদৃঢ় করতে তারা সবসময় সচেষ্ট।
উপস্থিত অতিথিরা আন্তরিক পরিবেশে ইফতার পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও যোগাযোগের দায়িত্বে ছিলেন পূজা চ্যাটার্জি। অতিথিরা ফোর্টিস হাসপাতালের সেবার মান ও এ ধরনের চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
ফোর্টিস হাসপাতালের
