Skip to content
September 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বন্ধ হোক নির্বাচনী সহিংসতা

নিউজডেস্ক October 31, 2021

সম্পাদকীয়ঃ আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় ভাবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে সরকারি দল আওয়ামী লীগ অনুষ্ঠিতব্য নির্বাচনে সব ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন দিলেও বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি দেখা যাচ্ছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৬৯১ জন। দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন,তাদের অনেকে দলীয় সিদ্ধান্ত না মানায় দল থেকে বহিস্কার করা হলেও দলীয় কোন্দোল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অবশ্য বেশ কিছু এলাকায় দলগত ভাবে কোনো প্রার্থী মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রাখা হয়েছে।তবে আতঙ্কের বিষয় হয়ে উঠছে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা ও সংঘাত-সংঘর্ষ।

গত ২৯ অক্টোবর রাত থেকে ৩০ অক্টোবর বেলা ১১টা পর্যন্ত চার জেলায় সংঘর্ষ, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে বলে গণমাধ্যমে খবর এসেছে। অধিকাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রাথী ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এতে চেয়ারম্যান প্রাথীসহ ৪২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৫ জন ,মাদারীপুরের কালকিনিতে ১৫ জন ,নাটোরে ৭ জন ও নওগাঁয় ৫ জন রয়েছেন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটেছে। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে ভোটের দিন সহিংস ঘটনায় কক্সবাজারে ২ জনের প্রাণহানি ঘটে। সবমিলিয়ে প্রথম ধাপের নির্বাচনের সহিংস ঘটনায় মোট ৫ জন প্রাণ হারান।

আর দ্বিতীয় ধাপের নির্বাচনের দু’সপ্তাহ বাকি থাকতেই গত ২৮ অক্টোবর পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। নির্বাচনের দিন আসতে না আসতে না জানি আরো কতজনের প্রাণহানি ঘটবে তা কারো জানা নাই। প্রতিদ্বন্দ্বী প্রাথীদের মাঝে যে উত্তেজনা ও সহিষ্ণুতা ভাব লক্ষ্য করা যাচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নেই।

বাংলাদেশে নির্বাচন সবসময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ভোটাররা তাদের নেতা নির্বাচন করেন আনন্দপূর্ণ পরিবেশে। তবে দুঃক্ষজনক হলেও সত্য বেশ কিছুদিন থেকে নির্বাচন সহিংসতায় রূপ নিয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে প্রাণহানি ঘটছে। রাজনৈতিক কর্মশুচি নয় প্রভাব প্রতিপত্তি বিস্তারে এখন সংঘাত-সংঘর্ষ ক্রমেই বাড়ছে,ঘটছে প্রাণহানি,নষ্ট হচ্ছে সম্পদ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবসময় প্রার্থীরা তাদের স্থানীয় জনগণের সাথে যোগাযোগ ও আত্মীয়তার ওপর নির্ভর করে জয় পরাজয় নির্ধারণ করে। কিন্তু রাজনৈতিক দলের মনোনয়ন শুরু হবার পরেই দলীয় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে দ্বন্দ্ব – সংঘাত ক্রমেই বাড়ছে।

গণতন্ত্রের মূল কথাই হচ্ছে পরমত সহিষ্ণুতা। কিন্তু নির্বাচনের নামে যা ঘটছে তাতে গণতান্ত্রিক পরিবেশ বলার সুযোগ হারাচ্ছে। শুধু তাইনা আহত নিহতের তালিকা বাড়ছে প্রাথীদের মাঝে ঘটে যাওয়া সহিংস ঘটনায়। এটা চলতে দেওয়া উচিত নয়। তাই রাজনৈতিক দলগুলোর উচিত দলীয় প্রার্থীরা সহিংস ঘটনায় জড়িত হলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া।

সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মনিটরিংয়ের মাধ্যমে রুখতে হবে যেকোনো সহিংস ঘটনা।তাছাড়া নির্বাচন কমিশন সহিংসতার আশঙ্কায় আর কিছু করতে পারুক না পারুক নির্বাচন স্থগিত ঘোষনা করতে পারে। দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে প্রার্থী ও সমর্থকরাও এ ব্যাপারে সচেতন হবেন এমনটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতি পূরণ করতে হবে
Next: কে প্রবঞ্চক আর কে প্রবঞ্চিত, ই-কমার্স ধোঁয়াশা কাটছেই না

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026
জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 1, 2026
গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

September 1, 2026
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

September 1, 2026

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

426782
Users Today : 6153
This Month : 6153
This Year : 398218
Total Users : 426782
Views Today : 21407
Total views : 1545685

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.