Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বর্ধিত বাস ভাড়া আদায়ে সরকারি মনিটরিং জরুরি

নিউজডেস্ক November 12, 2021

সম্পাদকীয়ঃ ডিজেলের দাম বৃদ্ধির ফলে তিনদিন বাস ও লঞ্চের মালিকদের ডাকা ধর্মঘটে যাত্রী সাধারণকে নানা কষ্ট যন্ত্রণা শেষে যাত্রী ভাড়া পুন:নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

নির্ধারিত হারে ভাড়া বাড়লেও বাস যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ অভিযোগের সত্যতাও পাওয়া গেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের তদারকির মাধ্যমে।

গত ৯ নভেম্বর ১৩টি ভ্রাম্যমাণ আদালত ২৭৫টি বাসে ভাড়া আদায়ের বিষয়টি তদারকি করে ৭৩টি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ২ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অভিযানের সময় ৭২টি সিএনজি চালিত বাসে তদারকি করে ১২ টিকে জরিমানা করা হয়েছে।

জরিমানা হওয়া বাকি বাসগুলো ডিজেল চালিত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে, আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফিরত দেওয়া হয়েছে। বাসগুলো আবার যদি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করে তবে বাস কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুধুমাত্র ডিজেল চালিত বাসের ভাড়া বাড়ানো হলেও সিএনজি চালিত বাসও পুন:নির্ধারিত ভাড়া আদায় করছে। এ নিয়ে অহরহ যাত্রী ও বাস কনট্রাক্টরের সাথে বচসা চোখে পড়ছে। সব শেষে যাত্রীকে অতিরিক্ত ভাড়াই গুনতে হচ্ছে। তাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সিএনজি চালিত বাসগুলো নির্ধারিত স্টিকার গাড়িতে সাটিয়ে চলবে।

যাতে যাত্রী সাধারণ প্রতারিত না হন। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বাস মালিকরা যে রাম রাজত্ব কায়েম করেছে, তা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন নিয়মিত যথাযথ মনিটরিং ব্যবস্থা। আশা করা যায় আগামী ১১ নভেম্বর থেকে সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বাস মালিক ও শ্রমিক সমিতির নেতাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত মনিটরিং শুরু করবে।

লঞ্চের যাত্রী সাধারণও পুন নির্ধারিত ভাড়া দিতে গিয়ে অতিরিক্ত অর্থ-গুনছেন। কিন্তু সেদিকে তদারকির জন্য কোনো কর্তৃপক্ষকে দেখা যাচ্ছে না। করোনা কালের স্থবির অর্থনীতি থেকে বেরিয়ে নতুন করে জীবন যুদ্ধ শুরু করার সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়ার ভার চাপ সহ্য করা সম্ভব নয়।

তারপরও উপায় না থাকায় সহ্য করতে হচ্ছে। এর বাইরে সড়ক পথে ও জলপথে পণ্য আনা নেয়া করার খরচও বাড়ছে ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায়। ইতোমধ্যে এর প্রতিক্রিয়া বাজারে পড়ছে। নিত্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অথচ সাধারণ মানুষের আয় বাড়ে নি। বরং করোনার প্রকোপে অনেকে চাকুরী হারিয়ে বেকার হয়েছেন।

এমন পরিস্থিতি তারা কি ভাবে পরিজন নিয়ে চলবেন, তা কারো জানা নেই। তারপরও যদি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় সব ক্ষেত্রে যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা করে তবে কিছুটা হলেও স্বস্তি পাবে। তাই বাস ও লঞ্চের বর্ধিত ভাড়া আদায়ে সরকারের মনিটরিং এখন সময়ের দাবি।

Continue Reading

Previous: নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা রোধ করতে হবে
Next: বিচারপতির বিচার: কেউ আইনের ঊর্ধ্বে নন

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

589875
Users Today : 1440
This Month : 169246
This Year : 561311
Total Users : 589875
Views Today : 7611
Total views : 2163509

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.