Skip to content
September 4, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি

নিউজডেস্ক July 31, 2025

আলো ডেস্ক

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) কমানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আলোচনার প্রথম দিনেই ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক কমানোর বিষয়ে সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আমাদের অগ্রগতি হয়েছে।

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে- এমন ইঙ্গিত আমরা পেয়েছি। মাহবুবুর রহমান বলেন, আমাদের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে বলে আশা করছি। তবে ঠিক কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। বুধ ও বৃহস্পতিবার আরও বৈঠক রয়েছে। বাংলাদেশের জন্য ভালো কিছু হবে বলে আমরা আশাবাদী।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠকটিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বৈঠকে।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে রয়েছেন দেশটির বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছে ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস। বাংলাদেশ থেকে রফতানি করা গার্মেন্টস, চামড়া ও অন্যান্য পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে, তা কমাতে ইতোমধ্যে আমদানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

এর অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের গম, ডাল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জি-টু-জি ভিত্তিতে বছরে ৭ লাখ টন গম আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে এবং আরও ২ দশমিক ২০ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে। একইসঙ্গে এলএনজি আমদানিও বাড়ানো হবে। এছাড়া সরকার যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও করছে।

শুল্ক আলোচনার পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে আরও ১ দশমিক ৫ থেকে ২ বিলিয়ন ডলারের আমদানির লক্ষ্যে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে। এই দলে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং গম, ডাল ও সয়াবিনের শীর্ষ আমদানিকারক কোম্পানি টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধিরা।

এই প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের রফতানিকারকদের সঙ্গে পণ্য ক্রয় চুক্তি করবে। অন্যদিকে সরকারি প্রতিনিধি দল ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে শুল্ক ইস্যুতে চূড়ান্ত দরকষাকষিতে অংশ নিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ এবং বাড়তি আমদানি পরিকল্পনার কারণে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানোর সিদ্ধান্তে পৌঁছাবে।

Continue Reading

Previous: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
Next: নির্বাচনের তারিখ ঘোষণাতেই স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি: মঈন খান

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

437326
Users Today : 6002
This Month : 16696
This Year : 408762
Total Users : 437326
Views Today : 19046
Total views : 1578979

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.