Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বাংলাদেশের ফুটবলে ফিরলেন আর্জেন্টাইন ক্রুসিয়ানি

নিউজডেস্ক November 6, 2021

এফএনএস স্পোর্টস: আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি ফিরলেন বাংলাদেশের ফুটবলে। বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ফাইনালে তোলা এই কোচ অবশ্য জাতীয় দল নয়, এবার তিনি হাল ধরেছেন সাইফ স্পোর্টিং ক্লাবের। ৫৫ বছর বয়সী এই আর্জেন্টাইনের সঙ্গে শনিবার চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব।

আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরি। “আমাদের বেসিক টার্গেট ছিল বাংলাদেশের খেলোয়াড়দের সাইকোলজি, বাংলাদেশের সাংস্কৃতি সম্পর্কে জানা আছে এমন কাউকে নেওয়া।

এগুলো খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে, দিয়েগো সেরাদের মধ্যে একজন, যিনি বাংলাদেশে কোচিং করিয়েছেন; তার সাফল্য মোটামুটি ভালো।” “কোচের সঙ্গে চুক্তি আপাতত এক বছরের। আমাদের সঙ্গে যদি ভালো কিছু হয়, তাহলে নিশ্চিতভাবেই চুক্তির মেয়াদ বেড়ে যাবে। কেবল এক বছরের নয়, দুই-তিন বছরের বা দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে।” ঘরোয়া ফুটবলে এখনও প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি।

২০১৬ সালে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়া দলটি গত লিগে হয় চতুর্থ। ২০২০-২১ মৌসুমে পল পুটের হাত ধরে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল তারা, কিন্তু বসুন্ধরা কিংসের কাছে ১-০ গোলে হেরে শিরোপা আশা গুঁড়িয়ে যায় তাদের। ১৪ বছর পর বাংলাদেশে ফিরে রোমাঞ্চিত ক্রুসিয়ানি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মিশনে সাফল্য পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার।

“আমার পরিকল্পনা হচ্ছেৃআমরা সাফল্য পেতে চাই। এটা অবশ্যই সহজ নয়, কিন্তু দারুণ চ্যালেঞ্জের। (সাফল্য পেতে) আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করব, সামর্থ্যরে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব লক্ষ্য পূরণে।” ২০০৫-০৬ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন ক্রুসিয়ানি। এই আর্জেন্টাইনের হাত ধরেই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২০০৫ সালে সবশেষ ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

কিন্তু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে দল ব্যর্থ হওয়ায় বিদায় ঘণ্টা বেজে যায় তার। পরে ২০০৭ সালে আবাহনী লিমিটেডের দায়িত্ব নেন ক্রুসিয়ানি। কিন্তু ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটির সঙ্গে তার সম্পর্ক ওই বছরই শেষ হয়ে যায়। এরপর ২০০৯ সালে মালদ্বীপ জাতীয় দলের দায়িত্ব নেন এই আর্জেন্টাইন। ২০১১ সাল পর্যন্ত মালদ্বীপ এবং দক্ষিণ এশিয়ার ফুটবলের সঙ্গেই ছিলেন তিনি।

সাইফ স্পোর্টিংয়ের কোচের চেয়ারটি অবশ্য বরাবরই অস্থিতিশীল। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১০ জন কোচ বদল করেছে দলটি, কিন্তু কাক্সিক্ষত সাফল্য অধরাই রয়ে গেছে। গত বছর থেকে ক্রুসিয়ানির আগ পর্যন্ত মালদ্বীপের মোহামেদ নিজাম, ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচ, বেলিজয়ান পল পুট, ইংল্যান্ডের স্টুয়ার্ট হল এবং জুলফিকার মাহমুদ মিন্টু দলটির দায়িত্ব পালন করেছেন।

Continue Reading

Previous: অবশেষে এনরিকের বিবেচনায় রিয়ালের খেলোয়াড়
Next: বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন শ্রীলঙ্কায়

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

571208
Users Today : 5301
This Month : 150579
This Year : 542644
Total Users : 571208
Views Today : 24065
Total views : 2084569

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.