Skip to content
August 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস

নিউজডেস্ক November 12, 2021

আলো ডেস্ক: কৃষিখাতে সহযোগিতা ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে ২০২২ সালের প্রথম দিকে বাংলাদেশে ট্রেড মিশন পাঠাবে নেদারল্যান্ডস। গত বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে দেশটির ফরেন ট্রেড ও ডেভেলপমেন্ট কোঅপারেশন মিনিস্টার টম ডি ব্রুইন এবং বাংলাদেশের কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ডাচ মিনিস্টার এ কথা জানান।

গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডাচ মিনিস্টার টম ডি ব্রুইন বলেন, উভয় দেশের বেসরকারিখাতকে সংযুক্ত করে খাদ্য, পানি ও এনার্জি বিষয়ে সম্পর্ক জোরদার করা হবে। এ ক্ষেত্রে দুই দেশের দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও ট্রেড মিশনে সহায়তা দেবে।

এসময় কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে দানাজাতীয়, শাকসবজি, ফলমূল এবং উচ্চমূল্যের ফসলসহ কৃষিক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর অর্জন ডাচ মন্ত্রীর কাছে তুলে ধরেন। আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশে এখন ডাচ জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও সমাধান দরকার।

আমরা উইন উইন ভিত্তিতে এই সহায়তা চাই। কৃষিমন্ত্রী নেদারল্যান্ডসে কৃষিখাতে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোরও অনুরোধ করেন। এছাড়া, মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়ার পরেও ইইউতে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য অব্যাহত রাখার জন্য ডাচ সহায়তা কামনা করেন কৃষিমন্ত্রী।

এসময় ডাচ মন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। অনেক সীমাবদ্ধতা ও জটিলতার মধ্যেও বাংলাদেশ সরকার রোহিঙ্গাদেরকে অব্যাহতভাবে যে বিরল মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে- কৃষিমন্ত্রী তা বিস্তারিতভাবে ডাচ মন্ত্রীকে জানান। কৃষিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে ন্যায়বিচার ও জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডাচদের অব্যাহত সমর্থন কামনা করেন।

বৈঠকে উভয়মন্ত্রী আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বাংলাদেশ-নেদারল্যান্ডস কৃষি সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এরপর আবদুর রাজ্জাক নেদারল্যান্ডসের কৃষি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গ্রুয়েটের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপন, যান্ত্রিকীকরণ ও আধুনিক প্যাকিং হাউজ নির্মাণে ডাচ সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কৃষিখাতে নেদারল্যান্ডসের কাছে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং সমন্বিত সমাধান রয়েছে, তাই বাংলাদেশ যেকোনো ধরনের সহযোগিতাকে স্বাগত জানাবে।

তিনি ডাচ উপমন্ত্রীকে কৃষিতে ডাচ আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। ড. রাজ্জাক বাংলাদেশে সাপ্লাই চেইন স্থাপনের জন্য ডাচ উপমন্ত্রীকে আহ্বান জানান। দুই দেশের বেসরকারি খাতকে সুবিধা দিতে বাংলাদেশ সরকারের পুরোপুরি প্রস্তুতির কথাও এ সময় জানান কৃষিমন্ত্রী। যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করতে কৃষিমন্ত্রী বাংলাদেশে এগ্রো ইনোভেশন ল্যাব নির্মাণের জন্য ডাচ বেসরকারি খাতকে আমন্ত্রণ জানান।

এছাড়া, ঢাকায় বিমানবন্দরের কাছে উচ্চমানের স্টোরেজ সুবিধা নির্মাণে সম্পৃক্ত হতে ডাচ পক্ষকে আমন্ত্রণ জানান। ডাচ উপমন্ত্রী এ বিষয়ে একটি প্রস্তাব জমা দিতে বলেন। এসময় ডাচ উপমন্ত্রী খাদ্য উৎপাদনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, সব ধরনের নিয়মকানুন এবং সার্টিফিকেশন কঠোরভাবে মেনে ফুড ও সাপ্লাই চেইনের উন্নয়ন করতে পারলে তা বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতকে আমূল বদলে দেবে।

সরকারি ও বেসরকারি সেক্টরকে সম্পৃক্ত করে কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাক্ষাতকালে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ এবং সফররত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম কমানোর দাবি
Next: বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে রিট শুনানি ২৭ জানুয়ারি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026
প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

August 26, 2026
“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

“সাদামনের আদর্শবান শিক্ষক যখন আমাদের দেশের অভিভাবক” মহামান্য রাষ্ট্রপতি

August 26, 2026
‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

‘গাছ ও প্রকৃতির ভারসাম্য না থাকলে অস্তিত্ব হুমকিতে পড়বে’-এমপি মিলন

August 26, 2026
রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

রাসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূবনমোহন পার্কের স্থাপনা অবৈধ দখলমুক্তকরণ

August 26, 2026

আরও খবর

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

August 28, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

August 28, 2026
দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা
  • রাজশাহীর সংবাদ

দেওপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ আকতার ফেরদৌস (জনি) প্রচারণা

August 28, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

August 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

399492
Users Today : 3927
This Month : 173543
This Year : 370928
Total Users : 399492
Views Today : 15597
Total views : 1445179

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.