রাজশাহীর আলোঃ- খোরশেদ আলম,বাগমারা
রাজশাহী বাগমারা উপজেলার ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলা কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জঙ্গাল পাড়া থেকে কর্মী ও সমর্থকদের নিয়ে বাগমারা উপজেলার নির্বাচন অফিসে মনোয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক জানান, আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হই, তাহলে ৮ নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নকে বিশ্বের দরবারে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। বাল্যবিবাহ মাদক দ্রব্য এবং সবকিছু প্রতিরোধ গড়ে তুলবো এবং গরিব-দুঃখীর ও অসহায় মানুষে সেবা করে যাব।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নবাসী জানান, মোজাম্মেল হক অনেক গরিব মানুষদের কে সাহায্য করেন । আরো জানতে পেরেছি জনগণের মুখে একধাপ এগিয়ে আছেন মোঃ মোজাম্মেল হক।
যেদিন থেকে তাফসীল ঘোষণা করা হয়েছে সে দিন থেকে প্রতিনিয়ত কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে মানুষের সেবা করে যাচ্ছেন। আগামী ৫ এ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে বাগমারা উপজেলায়।
