Skip to content
September 15, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বিএনপি নেতারা প্রবল জন রোষের আশঙ্কায় উদ্বিগ্ন: কাদের

নিউজডেস্ক June 27, 2022

আলো ডেস্ক: বিএনপি নেতারা প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার ওবায়দুল কাদের এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের পদ্মা সেতু নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, গত ২৫ জুন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন। সাহস ও সংকল্পের আপসহীন মনোভাবকে ধারণ করে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পদ্মা বহুমুখী সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বের কাছে সমৃদ্ধ বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেছেন। সারা বিশ্বের বাঙালি জাঁতি মহোৎসবের মধ্য দিয়ে পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উদযাপন করছে। আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের সংবাদ প্রকাশিত ও প্রচারিত হয়েছে। বিশ্বনেতাদের ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বাংলাদেশের এই সাফল্যের ভ‚য়সী প্রশংসা করছেন।

পদ্মা সেতু বাঙালি জাঁতি ও বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক স্পর্শকারী গৌরবোজ্জ্বল অর্জন। পদ্মা সেতু নিয়ে সমগ্র বাঙালি জাঁতি যখন গর্ব করছে তখন বিএনপি নেতারা এই উৎসবে সামিল না হয়ে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে অসংলগ্ন ও মনগড়া বক্তব্য দিচ্ছেন। যার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে বিএনপি নামক রাজনৈতিক দলটি এখনও তাদের জন্মলগ্ন থেকে প্রাপ্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি। বিবৃতিতে তিনি বলেন, সরকার না কি অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন! মির্জা ফখরুল সাহেবের এ ধরনের কাল্পনিক ও অসার বক্তব্যের মাধ্যমে তাদের নিজেদের হতাশা এবং রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।

বাংলার জনগণ আজ শেখ হাসিনা সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই আমাদের কোনো উদ্বেগ নেই। জনগণের ওপর আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন, দেশের জনগণই আমার সাহসের ঠিকানা।, অন্যদিকে বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায়। তাদের নেতারা নির্বাচন আতঙ্কে ভুগছেন। আসলে বিএনপি নেতারা প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন। বিএনপি পদ্মা সেতুর বিরোধিতা করেছিল। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে পদ্মা সেতু নির্মিত হয়েছে। তাদের গভীর ষড়যন্ত্র দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারেনি।

এই ব্যর্থতা থেকে বিএনপি নেতারা দিন দিন গভীর থেকে গভীরতর হতাশায় নিমজ্জিত হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার অতলে হারিয়ে যাচ্ছে। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা বার বার বলেছি, গণতন্ত্রের বিকাশে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদলের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিএনপির দায়িত্বহীনতা, দ্বিচারিতা গণতন্ত্রের বিকাশের পথে অন্তহীন বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের রাজনীতি ভুলের চোরাবালিতে ঘুরপাক খাচ্ছে। তবুও বিএনপি আত্মবিনাশী ও অপরিণামদর্শী রাজনীতি চর্চা করে যাচ্ছে। তারা লাগাতারভাবে দেশবিরোধী ও উন্নয়নবিরোধী অপপ্রচার এবং গুজব ছড়িয়ে যাচ্ছে।

বিএনপি প্রকৃতপক্ষে ষড়যন্ত্রমুখী জনবিরোধী অপশক্তি। বিএনপি কখনও বিপদে মানুষের পাশে দাঁড়ায় না। বানভাসি মানুষের পাশে যখন সরকার এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে, তখন বিএনপি নেতারা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত। আমরা বিএনপি নেতাদের আহবান জানাই, নেতিবাচক ও ষড়যন্ত্র নির্ভর অপরাজনীতি পরিহার করুন। পদ্মা সেতুর মতো গৌরব ও মর্যাদার প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন। দেশ ও জনগণের উন্নয়ন-অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহায়ক ভ‚মিকা পালন করুন।

Continue Reading

Previous: ১৩৫ ইউপি ভোট: অভিযোগের প্রতিকার পেতে ট্রাইব্যুনাল গঠন
Next: দেশে ফিরেছেন রওশন এরশাদ

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

514282
Users Today : 2599
This Month : 93653
This Year : 485718
Total Users : 514282
Views Today : 5718
Total views : 1815284

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.