Skip to content
September 9, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিবর্ণ লিটনের পাশে অধিনায়ক

নিউজডেস্ক July 5, 2022

আলো ডেস্কঃ বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দল এখন লিটন কুমার দাসকে ছাড়া ভাবা যায় না। তবে সেই লিটনকে নিয়েই ধন্দে পড়তে হয় টি-টোয়েন্টিতে। এই সংস্করণে তাকে মনে হয় যেন ভিন্ন এক ব্যাটসম্যান, যিনি ভুগছেন আত্মবিশ্বাসের অভাবে। যদিও তার ওপর দলের বিশ্বাসের অভাব নেই। অধিনায়ক মাহমুদউল্লাহ যেমন আস্থার হাত রাখলেন লিটনের কাঁধে।

গত বছর দেড়েকের পারফরম্যান্সে টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান লিটন কুমার দাস। ওয়ানডেতেও তিনি দলের সেরা ওপেনারদের একজন। কিন্তু টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ভাষা ও ছন্দ এখনও বুঝে উঠতে পারছেন না স্টাইলিশ এই ব্যাটসম্যান। গত বছর ১৬টি টি-টোয়েন্টি খেলে একটি ফিফটিও করতে পারেননি তিনি। এই বছর গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন। তবে ব্যর্থ হন আবার পরের ম্যাচে।

এরপর এই ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দুই ম্যাচেও ব্যর্থ। প্রথম ম্যাচে ৯ রান করতে তিনি খেলেন ১৪ বল। দ্বিতীয় ম্যাচে রোববার আউট হন ৪ বলে ৫ রান করে। সব মিলিয়ে গত ২০ টি-টোয়েন্টিতে তার ফিফটি একটি। বাংলাদেশের হয়ে ৫০ টি-টোয়েন্টি খেলে ফেললেন তিনি। এখনও হাজার রান হয়নি, ব্যাটিং গড় স্রফে ১৯.৩৯। একসময় তার স্ট্রাইক রেট ছিল ১৪১, এখন তা কমে হয়েছে ১২২.৩৩। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, তারা ভরসা হারাচ্ছেন না টি-টোয়েন্টির লিটনের ওপর।

“পরিসংখ্যান ওরকম থাকতে পারে, পরিসংখ্যান আমি সেভাবে অনুসরণ করিনি। তবে লিটন এখনও আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন। আপনি অবশ্যই আপনার সেরা ব্যাটসম্যানের ওপর আস্থা রাখবেন এবং চেষ্টা করবেন যেন ছন্দে ফিরতে পারে।” “লিটন টেস্ট ও ওয়ানডেতে খুবই ভালো ব্যাট করছে, ধারাবাহিকভাবে ভালো করছে। টি-টোয়েন্টিতে হয়তো সেটা বয়ে আনতে পারছে না। তবে আমরা এখনও ওর পাশে আছি, আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন সে।” টি-টোয়েন্টিতে লিটনের ব্যাটিং অর্ডার বদলাতে দেখা যায় নিয়মিতই।

আফগানিস্তান সিরিজে তিনি ব্যাট করেছিলেন তিন নম্বরে। ওয়েস্ট ইন্ডিজে এই সিরিজে প্রথম ম্যাচে নামানো হয় চারে, পরেরটি ওপেনিংয়ে। তবে এটিকে সমস্যা মনে করছেন না মাহমুদউল্লাহ। অধিনায়কের মতে, টি-টোয়েন্টির দাবি মেটাতে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবেই। “সত্যি বলতে, টি-টোয়েন্টিতে আমার মনে হয়, সবাইকে অনেক ফ্লেক্সিবল থাকতে হবে।

যে কোনো ব্যাটসম্যানেরই যে কোনো জায়গায় ব্যাট করার সামর্থ্য থাকতে হবে এবং লিটনের সেটা আছে। গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন চার নম্বরে ব্যাট করে ভালো করল (আসলে তিন নম্বরে ব্যাট করে ৪৩ বলে ৪৪ রানের ইনিংস)।” “যেহেতু আমরা ওপেনিংয়ে এখনও ভালো করতে পারছি না বা এখনও ধারাবাহিক কাউকে পাচ্ছি না, এই জায়গায় হয়তো ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হতে পারে।”

Continue Reading

Previous: ম্যানসিটিতে যোগ দিলেন ফিলিপস
Next: বৃষ্টি কমে বেড়েছে তাপমাত্রা, ভ্যাপসা গরমের অস্বস্তি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

473472
Users Today : 2861
This Month : 52843
This Year : 444908
Total Users : 473472
Views Today : 6916
Total views : 1679789

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.