Skip to content
September 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

বিমান হামলায় ১৫৭ জন হুথি বিদ্রোহী নিহত

নিউজডেস্ক November 7, 2021

এফএনএস বিদেশ : যুদ্ধবিধস্ত ইয়মেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫৭ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের তেল- গ্যাস সমুদ্ধ মিরিব শহরের কাছে চালানো ওই হামলায় প্রানহানির এই ঘটনায় ঘটেছে বলে জানা গেছে। গত শনিবার এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব শহরের কাছে চালানো হামলায় ১৫৭ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন।

একইসঙ্গে জোটের হামলায় ১৪টি সামরিক যানও ধ্বংস হয়েছে। তেল-সমৃদ্ধ মারিব প্রদেশের দুইটি পৃথক স্থানে চালানো হামলায় হুথি বিদ্রোহীদের প্রাণহানির এই ঘটনা ঘটে। ওই স্থান দুইটি হচ্ছে, মারিবের উত্তরে অবস্থিত আল-জাওয়াফ এবং দক্ষিণে অবস্থিত আল-বাইদা।

এ ছাড়া মারিব শহরের পশ্চিমে অবস্থিত সিরওয়াহ এলাকায়ও হামলা চালায় সৌদি জোট। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, গত ১১ অক্টোবর থেকে মারিব ও এর আশপাশে চালানো বিমান হামলায় প্রায় ২ হাজার হুথি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা নিজেদের ক্ষয়ক্ষতির কথা খুব কমই প্রকাশ করে থাকে।

আর তাই হুথি বিদ্রোহীদের হত্যার ব্যাপারে সৌদি নেতৃত্বাধীন জোটের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম এএফপি। এর আগে গত ২৮ অক্টোবর ইয়েমেনের সৌদি সমর্থনপুষ্ট সরকার এক বিবৃতিতে মারিব অঞ্চলের পার্শ্ববর্তী আল-জাওবা এবং আল-কাসারা নামক দু’টি জেলায় বিদ্রোহীদের অবস্থানে বিমান হামলার মাধ্যমে ২২টি পৃথক অভিযান পরিচালনার কথা জানায়।

এসব হামলায় ৯৫ জন হুথি বিদ্রোহী নিহত এবং ১১টি সামরিক যান ধ্বংস হয় বলে সেসময় দাবি করা হয়। ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

অভিযানের শুরুর পর ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং এক সময়ের স্বচ্ছল এই দেশ। এর আগে গত ২৮ অক্টোবর মারিব শহরের কাছে চালানো পৃথক হামলায় ৯৫ হুথি বিদ্রোহী নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

Continue Reading

Previous: আট বছরে অন্তত ১১ জন বৃদ্ধাকে খুন
Next: অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026
জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 1, 2026
গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

September 1, 2026
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

September 1, 2026

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

426023
Users Today : 5394
This Month : 5394
This Year : 397459
Total Users : 426023
Views Today : 18735
Total views : 1543013

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.