Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশাল জয়ে বিশ্বকাপে ইংল্যান্ড

নিউজডেস্ক November 16, 2021

বিশাল জয়ে বিশ্বকাপে ইংল্যান্ড
এফএনএস স্পোর্টস: ফিফা র‌্যাঙ্কিংয়ে একদম তলানির দল সান ম্যারিনোকে নিয়ে যেন ছেলেখেলা করল ইংল্যান্ড। শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক প্রতিপক্ষের জালে বল পাঠাল তারা। হ্যাটট্রিকসহ একাই চার গোল করলেন অধিনায়ক হ্যারি কেইন।

বিশাল জয়ে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল গ্যারেথ সাউথগেটের দল। সান ম্যারিনোর মাঠে সোমবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘আই’ গ্রুপের শেষ রাউন্ডে ১০-০ গোলে জিতেছে ১৯৬৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কেইনের ৪টি ছাড়া একটি করে গোল করেন হ্যারি ম্যাগুইয়ার, এমিল স্মিথ, টাইরন মিঙ্গস, ট্যামি আব্রাহাম ও বুকায়ো সাকা। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় একজন কম নিয়ে খেলে স্বাগতিকরা।

১৯৬৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ১০ গোলে জিতল ইংল্যান্ড। সেবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে স্কোরলাইন ছিল একই। ইংলিশদের সবচেয়ে বড় জয় ১৩-০ গোলে, ১৮৮২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

তিন দিন আগে আলবেনিয়ার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন কেইন। ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তারকা এই ফরোয়ার্ড। এর আগে ১৯০৯ সালে ভিভিয়ান উডওয়ার্ড, ১৯২৭ সালে ডিস্কি ডিন ও ১৯৫৭ সালে টমি টেইলর এই কীর্তি গড়েছিলেন। সান ম্যারিনোর বিপক্ষে এই নিয়ে আট ম্যাচের সবগুলোই জিতল ইংল্যান্ড।

যেখানে তাদের গোল ৫২টি, বিপরীতে হজম করেছে মাত্র একটি। দলটির মাঠে এর আগে দুই ম্যাচে তাদের জয় ছিল যথাক্রমে ৮-০ ও ৬-০ গোলে। র‌্যাঙ্কিংয়ের ২১০ নম্বর দলটির বিপক্ষে এবারের ম্যাচে ৮৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ইংল্যান্ড শট নেয় মোট ২২টি, যার ১৩টি ছিল লক্ষ্যে।

সান ম্যারিনোর দুই শটে একটি লক্ষ্যে ছিল। কাতারের টিকেট পেতে এই ম্যাচে ড্র করলেই চলত ইংল্যান্ডের। সেখানে তারা করল গোল উৎসব। যার শুরু ষষ্ঠ মিনিটে। ফিল ফোডেনের কর্নারে হেডে বল জালে পাঠান ম্যাগুইয়ার। আলবেনিয়ার বিপক্ষেও হেডে দলের প্রথম গোলটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

পঞ্চদশ মিনিটে আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান। বুকায়ো সাকার শট ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান স্বাগতিক ডিফেন্ডার ফিলিপ্পো ফাব্রি। এরপর ২৭ থেকে ৪২, ১৫ মিনিটের মধ্যে চার গোল করেন কেইন। এর মধ্যে প্রথম ও তৃতীয়টি স্পট-কিকে।

দুবারই প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে বল লাগায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। দ্বিতীয় গোলটি তিনি করেন এমিল স্মিথের পাসে ১২ গজ দূর থেকে শটে। কাছ থেকে ডান পায়ের শটে করেন নিজের চতুর্থ গোল। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে কেইনের হ্যাটট্রিক হলো পাঁচটি। আগের ম্যাচেও প্রথমার্ধেই তিন গোল করেছিলেন তিনি।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের তালিকায় জিমি গ্রিভসকে (৪৪) ছাড়িয়ে গ্যারি লিনেকারের (৪৮) পাশে বসলেন টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড। ওপরে আছেন কেবল ববি চার্লটন (৪৯) ও ওয়েইন রুনি (৫৩)। ৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান এমিল স্মিথ।

জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল। চার মিনিট পর কেইনকে তুলে নিয়ে রিস জেমসকে নামান ইংল্যান্ড কোচ। ৬৮তম মিনিটে দান্তে রসসি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সান ম্যারিনো। এই সুযোগে তাদের আরও চেপে ধরে ইংল্যান্ড।

৬৯তম মিনিটে মিঙ্গস, ৭৮তম মিনিটে আব্রাহাম ও ৭৯তম মিনিটে সাকার গোলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২০২২ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ইংল্যান্ড। আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে হারা পোল্যান্ড ২০ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ।

১৮ পয়েন্ট নিয়ে আলবেনিয়া তিনে, ১৭ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি চারে, ৬ পয়েন্ট নিয়ে অ্যান্ডোরা পাঁচে আছে। ১০ ম্যাচের সবগুলোই হারা সান ম্যারিনোর শূন্য পয়েন্ট। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানার্সআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

Continue Reading

Previous: ইতালিকে হারিয়ে বিশ্বকাপে উঠে গেল সুইজারল্যান্ড
Next: সরফরাজকে বুকে টেনে নিলেন মাহমুদউল্লাহ

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

571992
Users Today : 6085
This Month : 151363
This Year : 543428
Total Users : 571992
Views Today : 26937
Total views : 2087441

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.