Skip to content
October 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বিশ্ববাজারে জ্বালানির দাম নিম্নমুখী, স্থানীয় বাজার অপরিবর্তিত

নিউজডেস্ক November 23, 2021

আলো ডেস্ক: জ্বালানি তেলের দামের লাগামহীন উর্ধ্বগতির পর অবশেষে বিশ্ববাজারে একটু স্বস্তি নেমেছে। জানা যায়, শনিবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে কমে নেমেছে ৭৫ ডলার ৬৮ সেন্ট। এক দিনের ব্যবধানে কমেছে প্রায় সাড়ে তিন শতাংশ।

তেলের এ দর গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এর দাম কমানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এরইমধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে তৈরী পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইউরোপে কভিড সংক্রমণ আবার নতুন করে ভয়াবহ রূপ নেয়ায় মহাদেশটিতে পণ্যটির চাহিদা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে বৃহৎ দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন এখন বাজার থেকে সংগ্রহের পরিবর্তে মজুদকৃত জ্বালানি তেল ব্যবহারে মনোযোগ দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নিম্নমুখী হয়ে উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার সূচক।

রয়টার্স জানিয়েছে, এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধ চীন রেখেছে বলেই। বাইডেন প্রশাসন তার মিত্রদের কাছে অনুরোধ করেছিল যাতে দেশগুলো তাদের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছেড়ে দেয়। আর সবাইকে অবাক করে দিয়ে চীন এ কাজটিই করেছে।

যুক্তরাষ্ট্র-চীন অনেক দিন ধরেই বাণিজ্যযুদ্ধে লিপ্ত। কোভিড-১৯-এর সংক্রমণ ও ট্রাম্পের পরাজয় সেই বাণিজ্যযুদ্ধ কিছুটা কমিয়ে রাখলেও একেবারেই শেষ হয়ে যায়নি। চীন যে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ রাখবে তা অনেকেই আশা করেননি, তবে চীনের এই সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করেছে; কমছে তেলের দর।

জ্বালানি তেলের দাম কমার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে ধন্যবাদ দিয়েছেন বিশ্ব জ্বালানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের জ্বালানি  বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির সিনিয়রষ্ঠ বাজার বিশ্লেষক বিজোরনার টনহাউজেন বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন ও যুক্তরাষ্ট্র।

দেশ দুটি সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় দাম কমতে শুরু করেছে। টনহাউজেন বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন ডিসেম্বরে ২০ থেকে ৩০ মিলিয়ন ব্যারেল তেল আসতে পারে। এটা হতে পারে যুক্তরাষ্ট্র ও চীন থেকে কিংবা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৃহত্তর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, তবে সংরক্ষিত তেল ছাড়ে দীর্ঘ সময়ের জন্য সামগ্রিক চিত্র পরিবর্তন না-ও হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র যে কেবল চীনকেই সংরক্ষিত রাখা তেলের ব্যবহার বাড়াতে বলেছে তা নয়, একই অনুরোধ করা হয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের মতো বৃহৎ তেল ব্যবহারকারী দেশগুলোকেও। এর মধ্যে শুরুতেই চীন অনুরোধ রক্ষা করেছে। শুরুতেই চীন যুক্তরাষ্ট্রের অনুরোধ রক্ষা করায় তা ওপেককে চিন্তায় ফেলে দিয়েছে।

কেননা বিশ্বের শীর্ষ তেল ব্যবহারকারী দেশ চীন। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওপেক এ নিয়ে কিছু বলেনি, তবে তারা যে বিস্মিত, তা জানিয়েছে রয়টার্স। ওপেকের সদস্য এখন ১৫টি দেশ। তাদের মিত্র রাশিয়া। এই দুই মিলে তাদের বলা হয় ওপেক প্লাস।

এই ওপেক প্লাসের একটি সূত্রের কথা উল্লেখ করে রয়টার্স জানায়, তেল রফতানিকারক দেশগুলো মনে করছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের দরকার ছিল না। কেননা বিশ্বের বিভিন্ন স্থানে কোভিড সংক্রমণ বাড়ছে। ফলে এমনিতেই তেলের চাহিদা আবার কমে যাবে এবং দামও কমবে। সুতরাং দেখা যাচ্ছে, তেলের দর আরও বাড়বে বলে যে আশঙ্কা করা হচ্ছিল, তা থেকে বিশ্ব কিছুটা দূরে সরে যাচ্ছে।

জ্বালানি তেলের দাম কমার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ দিয়েছেন বিশ্ব জ্বালানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক বিজোরনার টনহাউজেন বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র ও চীন।

দেশ দু’টি সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় দাম কমতে শুরু করেছে। টনহাউজেন বলেন, ‘বিনিয়োগকারীরা আশা করছেন ডিসেম্বরে ২০ থেকে ৩০ মিলিয়ন ব্যারেল তেল আসতে পারে। এটা হতে পারে যুক্তরাষ্ট্র ও চীন থেকে কিংবা আন্তর্জাতিক জ্বালানি  সংস্থার বৃহত্তর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, তবে সংরক্ষিত তেল ছাড়ে দীর্ঘ সময়ের জন্য সামগ্রিক চিত্র পরিবর্তন না-ও হতে পারে।

সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সরকারের ভর্তুকি বেড়ে যায়। এ ভর্তুকি কমাতে চলতি মাসে ডিজেলের দামপ্রতি লিটারে এক লাফে ১৫ টাকা অর্থাৎ ২৩ শতাংশ বাড়িয়ে দেয়।

কিন্তু এখন দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে কমানোর দাবি উঠছে। জানা গেছে, আগের সাত বছর তেলের দাম ছিল অনেক কম। তখন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কম দামে তেল কিনে দেশের ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করেছে। এতে সংস্থাটি লাভ করে ৪৩ হাজার কোটি টাকার বেশি।

এই সাত বছরে সরকার মাত্র একবার দাম কমায়। তা-ও অতি সামান্য, মাত্র তিন টাকা প্রতি লিটারে; কিন্তু দাম বাড়তে শুরু করার এক মাসের মধ্যেই বিপিসির দেয়া প্রস্তাব মেনে গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিন তেলের দাম বাড়িয়ে দেয় লিটারে ১৫ টাকা। অর্থাৎ এক লাফে বাড়ে ২৩ শতাংশ।

এর প্রতিক্রিয়ায় পরিবহন খাতের ভাড়া সরকার বাড়িয়ে দিয়েছে ২৭ শতাংশ। এক লাফে ১৫ টাকা দর বৃদ্ধি করা হয়েছে; কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সরকারও সিদ্ধান্ত নেবে নাকি লাভই করতে থাকবে, সে প্রশ্ন রয়ে গেছে।

পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২০ সালের ডিসেম্বর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। করোনাভাইরাস মহামারীর মধ্যেও টানা বেড়েছে তেলের দাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় তা আরো ঊর্ধ্বমুখী হয়।
জ¦ালানি তেলের দাম বৃদ্ধি মানেই জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া।

সারা বিশ্ব এখন চিন্তিত এ নিয়ে। বিশেষ করে অর্থনীতির পুনরুদ্ধারের সময়ে তেলের দাম বাড়ানোর সমর্থন নেই কারোরই, কিন্তু বাংলাদেশ সরকার বিপিসি ও পরিবহন খাতের প্রভাবশালীদের অগ্রাধিকার দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সারা বিশ্বই চিন্তিত, তাই সবাই একটি পথ খুঁজছিল।

তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ, কিন্তু তর সয়নি বাংলাদেশ সরকারের। এক লাফে ১৫ টাকা দর বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সরকারও সিদ্ধান্ত নেবে নাকি লাভই করতে থাকবে, সে প্রশ্ন রয়ে গেছে।
বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানিয়েছে দেশের রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

শনিবার বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর ফলে তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ ৫ শতাংশ বেড়ে গেছে।

এখন যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে, সরকারেরও উচিত দেশের বাজারে দাম কমানো। তিনি বলেন, গত দুই বছরে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা।

এমন পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে তেলের দাম কমানোর বিষয়ে সরকারকে সদয় দৃষ্টি দিতে অনুরোধ করছি।

Continue Reading

Previous: বন্ধ হোক নির্বাচনী সংঘর্ষ-সহিংসতা
Next: ইউপি নির্বাচন: সহিংসতা-সংঘাত চলছে, নির্লিপ্ত রিটার্নিং অফিসাররা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

October 1, 2026
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎ

October 1, 2026
রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক কর্মচারী মোঃ গিয়াসুজ্জামানের মৃত্যুতে প্রশাসকের শোক

October 1, 2026
আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আজ “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী, ১৭ তম বর্ষে পদার্পণ।

October 1, 2026
রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত

October 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

597593
Users Today : 3873
This Month : 3873
This Year : 569029
Total Users : 597593
Views Today : 21403
Total views : 2203449

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.