Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ভারত নিয়ে ভাবছেন বাংলাদেশের ফুটবলাররা

নিউজডেস্ক October 3, 2021

এফএনএস স্পোর্টস: সাফে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সুন্দর সূচনা করেছে। প্রথম জয়টা ভুলে গিয়ে সামনে ভারত নিয়ে ভাবছেন বাংলাদেশের ফুটবলাররা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের মাথায় ঘুরপাক খাচ্ছে শক্তিশালী ভারত। সোমবার বাংলাদেশ-ভারত ম্যাচ। কোচের মাথায় শ্রীলঙ্কা ম্যাচের ভুলগুলো ছবি হয়ে ভেসে উঠছে। বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি। আছেন বিদেশি কোচিং ষ্টাফ। তারাও অস্কার ব্রুজনকে সহয়তা করছেন চিহ্নিত সমস্যাগুলো নিয়ে। অস্কার ব্রুজন তিন বছর ধরে বাংলাদেশে কাজ করছেন। দুটি সাফল্য এনে দিয়েছেন ক্লাব দল বসুন্ধরাকে। এদেশের খেলোয়াড়দের মানদন্ড বুঝার অলিগলি পথটা ভালো জানা আছে। ভারত কেমন শক্তিশালী সেই পরিমাপটাও ব্রুজনের জানা। পাল্লায় ওজন করলে বেরিয়ে আসে সুনীল ছেত্রীদের মান আর জামাল ভুইয়াদের মান। অসম শক্তির লড়াইয়ে বাংলাদেশকে পেছন থেকে শুরু করতে হবে। গোলপোষ্টের দরজা সীলগালা করে প্রতিপক্ষ দলের গোলের দরজা খোলা যাবে নাকি নিজেদের দরজা বন্ধ রাখার মিশনে নামবে সেটা রোববার নির্ধারণ করবেন অস্কার ব্রুজনের কোচিং ষ্টাফরা। তারা মাথায় রাখছেন সাফে ভারতের প্রথম ম্যাচ। অতএব ভারত সর্বশক্তি নিয়োগ করবে। খেলার পরদিন রিকভারী সেশন হয়। যারা যতটুকু খেলেছে তাদের ঘাটতিটুকু অনুশীলন করানো হয়েছে। কোচ অস্কার ব্রুজন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। পাঠিয়েছিলেন কোচিং ষ্টাফদের একজন সাবেক ফুটবলার মাহবুব হোসেন রকসিকে। তিনি জানালেন, ‘আমরা প্রথম ম্যাচে খেলোয়াড়দের কাছে যেভাবে চেয়েছিলাম তারা সেভাবে দিতে পেরেছে। উইনিং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, খেলোয়াড়রা প্রথম মিশনে সাকসেস। এখন আমাদের গোল বাড়াতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। কিন্তু গোল হচ্ছে ভাগ্যের ওপর নির্ভর করে, সঙ্গে স্কীল। দু’টোকে সমন্বয় করে গোল পাওয়া যায়।’ শ্রীলঙ্কার বিপক্ষে বল পজিশনে বাংলাদেশ এগিয়ে ছিল। দুই প্রান্ত হতে আক্রমণের ছবিও দেখা গেছে। কিন্তু গোল মুখে গিয়ে সব মুখ থুবড়ে পড়েছিল, জামাল, সুফিল, ইব্রাহিম, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজারা পারছিলেন না। ডিফেন্ডার তপু বর্মন তার জায়গা হতে উঠে গিয়ে শ্রীলঙ্কার বক্সে হানা দিয়েছেন। রক্সি বললেন, ‘ফিনিশিং নিয়ে কাজ করা হচ্ছে। আমরা খেলোয়াড়দের জানিয়েছি স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। এখন ভারত নিয়েই যত ভাবনা।

Continue Reading

Previous: ব্রাজিলের ফুটবলাররা বিশেষ ছাড় পাবেন
Next: বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ: সুনীল ছেত্রী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

552254
Users Today : 2701
This Month : 131625
This Year : 523690
Total Users : 552254
Views Today : 16883
Total views : 1981422

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.