Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় অগ্রগতি

নিউজডেস্ক October 13, 2021

নোয়াখালীর ভাসানচরে সরকার কর্তৃক এক লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থানান্তরের প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশের একটি কূটনৈতিক অর্জন অবশ্যই। এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং জাতিসংঘের পক্ষে শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআরের ঢাকার প্রতিনিধি। উল্লেখ্য, ইতোপূর্বে ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর নিয়ে প্রাকৃতিক দুর্যোগসহ নানা গুজব, ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা হয়েছিল বিভিন্ন মহল থেকে। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এর অবসান ঘটল। সরকারের উদ্যোগে কয়েকটি ধাপে এ পর্যন্ত ১৮ হাজার ৮১৬ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে ভাসানচরে। অতঃপর জাতিসংঘের সহায়তায় আগামী ৩ মাসের মধ্যে ৮০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করে হবে ভাসানচরে। সরকার এবং ইউএনএইচসিআরের যৌথ উদ্যোগে এখন থেকে রোহিঙ্গাদের খাদ্য ও রেশন, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, চিকিৎসা এমনকি অনানুষ্ঠানিক শিক্ষাসহ জীবিকায়নের ব্যবস্থা করা হবে। সরকার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিও কর্মীদের সার্বিক দেখভাল ও নিরাপত্ত নিশ্চিত করবে। তবে একই সঙ্গে মূল দায়িত্ব মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক পুনর্বাসনেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করবে জাতিসংঘ।
উল্লেখ্য, বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সহায়তা ও পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যখন লক্ষাধিক রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসনের লক্ষ্যে কাজ শুরু হয় তখন প্রধানত প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে অনেকেই এর তীব্র বিরোধিতা করেছিলেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টেছে। ইতোপূর্বে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ১৪ সদস্যের প্রতিনিধি দল ভাসানচর ও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। পরে ঢাকায় আনুষ্ঠানিক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। অতঃপর যৌথ প্রেস ব্রিফিংয়ে সুস্পষ্টভাবে বলা হয়, ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের পরিবেশ কক্সবাজারের চেয়ে ভাল। সেক্ষেত্রে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে সহায়তা করতে সম্মত জাতিসংঘ। এর জন্য সংস্থাটি অর্থসহ আনুষঙ্গিক ব্যবস্থা করতেও সম্মত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানাবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের মধ্যস্থতায় বাংলাদেশে আশ্রিত ১২ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইনে পুনর্বাসনকল্পে প্রথম ভার্চুয়াল বৈঠকটিও ছিল গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারতও রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশকে। এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার পরিষদে গৃহীত প্রস্তাবটি যোগ করেছে নতুন মাত্রা। জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রথমবারে মতো মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নির্যাতন-নৃশংসতার জবাবদিহি নিশ্চিতকরণ এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসন সম্পর্কিত প্রস্তাবটি সর্বসম্মতক্রমে পাসের বিষয়টি একটি আশাব্যঞ্জক এবং স্বস্তিদায়ক মাইলফলক অর্জন অবশ্যই। বাংলাদেশের উদ্যোগে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সব সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে ‘রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানামারের অন্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি পেশ করা হয়। অতীতে চীন, রাশিয়া, ভারতের মতো দেশগুলো বিরোধিতা করলেও এবারে তা হয়নি। কূটনৈতিক বিচারে এটিও বাংলাদেশের একটি বড় অর্জন অবশ্যই। এর মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক আদালতে চলমান বিচার প্রক্রিয়াকেও সমর্থন জানানো হয়। রোহিঙ্গা গণহত্যা, যৌন নির্যাতন-নিপীড়নসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার পথও প্রশস্ত হয়েছে এর মাধ্যমে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে মিয়ানামরের ফেরত যাওয়া পর্যন্ত এই গুরুদায়িত্ব বহনে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানানো হয় আন্তর্জাতিক সম্প্রদায়কে। সব মিলিয়ে বলা যায়, রোহিঙ্গা গণহত্যার বিচার এবং রাখাইনে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এসবই একটি বিরাট অগ্রগতি।

Continue Reading

Previous: করোনার মুখের খাওয়ার ওষুধ অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রে
Next: উন্নয়ন প্রকল্প হতে হবে নিখুত ও পরিকল্পিত

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

430378
Users Today : 2907
This Month : 9749
This Year : 401814
Total Users : 430378
Views Today : 9424
Total views : 1557290

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.