Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ভিন্ন পথে ডমিঙ্গোকে বিদায় করবে বিসিবি

নিউজডেস্ক December 4, 2021

আলো স্পোর্টস : ভিন্ন পথে ডমিঙ্গোকে বিদায় করবে বিসিবি
পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডের পথে উড়বে বাংলাদেশ দল। সেই উড়ানে হেড কোচ রাসেল ডমিঙ্গোও থাকবেন কি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে সামনে পেয়ে সে জিজ্ঞাসাও থাকল সংবাদমাধ্যমের।

জবাবে তিনি বললেন, ‘উনি যাবেন, এখন পর্যন্ত সে রকমই ঠিক হয়ে আছে।’ ঠিক হয়ে আছে যে দুই টেস্টের সফরে এই দক্ষিণ আফ্রিকান যাচ্ছেন ‘আপৎকালীন’ কোচ হিসেবে বিশেষ ব্যবস্থায়।

যদিও গত ১ ডিসেম্বর থেকে বিসিবির সঙ্গে তাঁর দুই বছরের নতুন চুক্তি কার্যকর হয়ে যাওয়ার কথা। যে চুক্তির প্রথম এক বছর ‘গ্যারান্টিড’ বলে ডমিঙ্গোকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও ছিল দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের।

এক মাস কাজ করিয়ে বিদায় করলে দিতে হতো বাকি ১১ মাসের বেতনও, যা এক লাখ ৮৭ হাজার ইউএস ডলারের মতো। তবে আইনজীবীদের সঙ্গে কথা বলে বিস্তর এই ব্যয় এড়ানোর পথও বিসিবি খুঁজে বের করেছে বলে জানিয়েছেন সংস্থার এক পরিচালক। ২০১৯ সালের ১৬ আগস্ট সম্পাদিত ডমিঙ্গোর সঙ্গে আগের চুক্তির ১৮.১ ধারাবলে তাঁকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার চিঠিতে তাই তারিখ দেওয়া হয়েছে নতুন চুক্তি শুরুর ঠিক আগের দিন অর্থাৎ ৩০ নভেম্বর।

গত আগস্টে দুই বছরের পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা ওই দিন পর্যন্ত বাড়ানো হয়েছিল সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়। এই বিশ্ব আসরে দল চরমভাবে ব্যর্থ হওয়ার আগেই ডমিঙ্গো দুই বছরের নতুন চুক্তিতে সই করে ফেলায় মনে হচ্ছিল তাঁকে সহসাই চাকরিচ্যুত করার পথ খোলা নেই। ভিন্ন পথের সন্ধান পেতেই অবশ্য আর বিলম্বও করেনি বিসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিচালক ডমিঙ্গোকে এভাবে বরখাস্ত করার সিদ্ধান্তে আইনগত ঝামেলায় পড়তে হবে না বলেও আশ্বস্ত, ‘আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েই নিয়েছি। সে জন্যই চিঠিতে তারিখ ৩০ নভেম্বর দেওয়া। আগের চুক্তির ১৮.১ ধারায় বলা আছে, বিসিবি কোনো কারণ ব্যাখ্যা না করেই তাঁকে যখন-তখন টার্মিনেট করতে পারবে।

সে ক্ষেত্রে অবশ্য তাঁকে তিন মাসের বেতন দিতে হবে। আগের চুক্তি অনুযায়ী যে টাকা হয়, তা আমরা তাঁকে দিয়েও দেব।’ বোর্ডেরই আরেকটি সূত্র অবশ্য মনে করছে যে চাইলে আইনি পথ বেছে নিতে পারতেন ডমিঙ্গোও। যেহেতু আরেকটি নতুন চুক্তিতে তিনি এর মধ্যেই সই করে ফেলেছেন। তবে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে তাঁর পৃথিবী বেশ কঠিন হয়ে যাওয়ায় সে আগ্রহও এই প্রোটিয়ার মধ্যে দেখা যায়নি বলে জানা গেছে।

পাকিস্তান সিরিজের শুরু থেকেই দলের ‘মাথা’ হিসেবে তাঁর ওপর বসানো হয়েছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদকে। এমনিতে বিদেশ সফরে হোটেলে সুইট রুম পাওয়ার কথা নয় তাঁর। ম্যানেজার আর অধিনায়কই তা পেয়ে থাকেন। এতদিন ডমিঙ্গো তা-ও পেয়ে এসেছেন দলের ম্যানেজার সেটি তাঁকে ছেড়ে দিয়ে আসায়। নিউজিল্যান্ড সফরে তা আর হচ্ছে না।

আরো অসন্মানজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই তাই চাকরি হারানোর নিয়তিও মেনে নিচ্ছেন একরকম। সেটি জেনে যাওয়ায়ই চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খুব বিমর্ষও দেখাচ্ছিল ডমিঙ্গোকে।

প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাওয়ার পরও নিজে থেকে সাংবাদিকদের আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করার অনুরোধ করেছিলেন। ওই সময় এমন কিছু কথা বলেন, যা আগে কখনোই তাঁকে বলতে শোনা যায়নি।

যেমন বলেছিলেন, ‘হতাশই লাগে, যখন দেখে মনে হয় (টেস্টে) আমরা জিততেই জানি না।’ আগে কখনো বিসিবিকেও এভাবে জ্ঞান দিতে শোনা যায়নি তাঁকে, ‘বাংলাদেশে মনে হয় টেস্টের চেয়ে সাদা বলের ক্রিকেটটাই বেশি গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিস্তর ব্যবধান। পায়ের নিচে মাটি খুঁজে পেতে যাতে বেশি সময় না লাগে, সে জন্য বিসিবির এদিকটায় মনোযোগী হওয়া দরকার।

Continue Reading

Previous: পিচের অজুহাত মানতে রাজি নন মুমিনুল
Next: নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026
নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

September 29, 2026
খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

September 29, 2026
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

September 29, 2026
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

588381
Users Today : 4904
This Month : 167752
This Year : 559817
Total Users : 588381
Views Today : 21279
Total views : 2155417

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.