Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মব সন্ত্রাস চলছেই কঠোরভাবে দমন করতে হবে

নিউজডেস্ক June 26, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

দেশে মব সন্ত্রাসের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) তথ্য অনুযায়ী, গত ৯ মাসে দেশে অন্তত ১৩১ জন মব সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন দেড় শতাধিক ব্যক্তি।

সাম্প্রতিক সময়ে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং সংখ্যালঘু সম্প্রদায়ের দুজনের (বাবা-ছেলে) ওপর মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে এবং সারা দেশে তা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, মব সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করাই এই পরিস্থিতির মূল কারণ।

দুর্বৃত্তরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, যা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, মব সন্ত্রাসকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করে এর ইন্ধনদাতা ও নেতৃত্বদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর অবশ্য বলছেন, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্পষ্ট ভাষায় বলেছেন, অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়। আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্তা হন, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক সিইসির ওপর হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারো জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

৩০ জন বিশিষ্ট নাগরিকের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষিত রাখার অঙ্গীকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। তাঁরা মব সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। মব সন্ত্রাস একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা শুধু ব্যক্তিজীবনকেই নয়, সমগ্র সমাজব্যবস্থাকে কলুষিত করছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের দৃঢ় পদক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্রিয় ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি রাজনৈতিক দলের মদদপুষ্ট মব সন্ত্রাস বন্ধে সংশ্লিষ্ট দলগুলোকেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। নতুবা এই সহিংসতা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

Continue Reading

Previous: নতুন অর্থবছরে আমরা আরও ভালো কিছু করব- বিভাগীয় কমিশনার
Next: সরকারের নানা হাঁকডাকেও এখনো ফিটনেসবিহীন গাড়ির দখলেই সড়ক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.