Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

মহামারী পেরিয়ে বিলম্বিত পরীক্ষায় মাধ্যমিকের সোয়া ২২ লাখ শিক্ষার্থী

নিউজডেস্ক November 15, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাস তাদের দেরি করিয়ে দিয়েছে নয় মাস, অবশেষে স্কুল জীবনের চূড়ান্ত পরীক্ষায় বসেছে মাধ্যমিক পর্যায়ের সোয়া ২২ লাখ শিক্ষার্থী।

ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়েই গতকাল রোববার সকাল ১০টায় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সংক্রমণ অনেকটা কমে এলেও ভাইরাসের ভয় পুরোপুরি কাটেনি। তাছাড়া দেড় বছর স্কুল বন্ধ থাকার জের টানতে হচ্ছে এই শিক্ষার্খীদের।

তাই পরীক্ষা হলেও এবার নিয়ম অন্যরকম। এবার সংক্ষিপ্ত সিলেবাসে শুধু তিনটি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। তিন ঘণ্টার বদলে পরীক্ষা হচ্ছে দেড় ঘণ্টার।

বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। দেশের ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষা দিচ্ছে। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা হয়েছে।

স্বাভাবিকভাবেই পরীক্ষার কেন্দ্রে রয়েছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। স্কুলের ফটক দিয়ে ঢোকার সময় সবার তাপমাত্রা মাপা হচ্ছে। বৃষ্টির মধ্যেই উদ্বেগ নিয়ে বাইরে অপেক্ষায় থাকতে দেখা গেছে অভিভাবকদের। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবছর ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন এসএসসি ভকেশনাল পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৫ লাখ ৬ হাজার ৮৩১ জন বিজ্ঞান বিভাগ থেকে, ৯ লাখ ২৪ হাজার ৮৫ জন মানবিক বিভাগ থেকে ও ৩ লাখ ৭০ হাজার ৮২ জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে।

২০২০ সালের তুলনায় এ বছর এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বা ৮ দশমিক ৭৬ শতাংশ। এ বছর দেশের বাইরে নয়টি কেন্দ্রে (জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স) ৪২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিয়ে শুরুর পরদিন সোমবার (আজ) সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকালে হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে। ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে রসায়ন (তত্ত্বীয়), ১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকালে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে।

দেশে বেশ কয়েক বছর ধরে ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল। গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগেই মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। তবে কোভিডের কারণে দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের পরীক্ষা পিছিয়ে যায় নয় মাস।

পরীক্ষা নিতে শিক্ষার্থী-অভিভাবকদের চাপ থাকলেও সংক্রমণ কমে এলেই এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার কথা বলে আসছিল শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা না নিয়ে গতবারের এইচএসসির মত সবাইকে পাস করিয়ে দেওয়ার ইচ্ছে এবার ছিল না। গত সেপ্টেম্বরে স্কুল-কলেজে সরাসরি ক্লাস শুরুর পর এমন সময়ে সরকার এ পরীক্ষা নিতে যাচ্ছে, যখন দেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের হার দেড় শতাংশের নিচে নেমে এসেছে।

পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে শিক্ষার্থীদের টিকা দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তারপরও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব কেন্দ্রে হাত জীবাণুমুক্ত করা ও তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। রাখতে হবে আইসোলেশন রুমও।

কেন্দ্র এলাকায় অভিভাবকদের ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও কেন্দ্রের কর্মী ছাড়া অন্য কেউ যেন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশ না করে সে বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

Continue Reading

Previous: ‘সিটিং সার্ভিস’ বন্ধে ঢাকার রাস্তায় ভ্রাম্যমাণ আদালত
Next: দিনাজপুরে বাড়ছে শীত, রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

552691
Users Today : 3138
This Month : 132062
This Year : 524127
Total Users : 552691
Views Today : 20781
Total views : 1985320

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.