Skip to content
September 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানবপাচার রোধে কঠোর পদক্ষেপ প্রয়োজন

নিউজডেস্ক November 22, 2021

সম্পাদকীয়ঃ বাংলাদেশ বেকার সমস্যায় আক্রান্ত একটি দেশ। প্রতিবছর ভাগ্যের অন্বেষণে অনেক তরুণ বিদেশে পাড়ি জমায়। দালালচক্রের মিথ্যা আশ্বাসে অনেকে অবৈধ পথে পা বাড়ায়।

বেশির ভাগ ক্ষেত্রেই তাদের পরিণতি হয় অত্যন্ত খারাপ। হয় সাগরে ডুবে মারা যায়, না হয় মরুভূমিতে অনাহারে বা তৃষ্ণায় জীবন যায়। কখনো কখনো ঠাঁই হয় গণকবরে। অনেক সময় জিম্মি করে অত্যাচার-নির্যাতন চালানো হয় এবং তাদের পরিবারকে বাধ্য করে মোটা অঙ্কের মুক্তিপণ দিতে।

তার পরও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনেক তরুণই দালালদের পাতা ফাঁদে পা দেয়। বাংলাদেশ থেকে ইউরোপে পাচারের একটি প্রধান রুট হচ্ছে লিবিয়া-তিউনিশিয়া চ্যানেল। কালের কণ্ঠে প্রকাশিত খবর থেকে জানা যায়,

এই রুটে মানবপাচারের সঙ্গে ১৮টি চক্র বা সিন্ডিকেটকে শনাক্ত করা হয়েছে, যারা ছড়িয়ে রয়েছে ১৫টি জেলায়। ধারণা করা হয়, এ রকম আরো অনেক পাচারকারী চক্রই সারা দেশে সক্রিয় রয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কিছু দালাল ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। সাধারণত তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপের কোনো কোনো দেশে অবস্থান নিয়ে পাচার সিন্ডিকেট পরিচালনা করে।

লিবিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ রয়েছে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে। সে কারণে পাচারকারীরা তরুণদের ভারত, নেপাল, দুবাই, মিসর, জর্দান বা অন্য কোনো দেশ দিয়ে লিবিয়ায় নিয়ে যায়।

পুলিশের বিশেষ শাখার (এসবি) হিসাব অনুযায়ী ২০২০ সালের শুরু থেকে পরবর্তী ১৮ মাসে শুধু দুবাইয়ের ভ্রমণ ভিসা নিয়ে এক লাখ ৯৯ হাজার ৮৬৪ জন নারী ও পুরুষ দেশ ছেড়েছেন।

তাঁদের মধ্যে ফেরত এসেছেন মাত্র ২১ হাজার ৭৫৪ জন। ভিসার মেয়াদ শেষ হলেও বাকি এক লাখ ৭৮ হাজার ফিরে আসেননি। তাঁদের একটি বড় অংশকে ইউরোপে পাচারের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে ছয় লাখের বেশি মানুষ।

একই সময়ে সাগরে ডুবে মারা গেছে বা নিখোঁজ হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের ইউরোপে পাড়ি জমানোর প্রবণতা অনেক বেড়েছে।

ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভূমধ্যসাগর থেকে ২৭ হাজার ৫৫১ অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড ও উপকূলীয় নিরাপত্তাবিষয়ক প্রশাসন। এদের মধ্যে বাংলাদেশি রয়েছে দুই হাজার ৮৮৮ জন।

এটি স্পষ্ট যে, মানবপাচার বৈধ অভিবাসনকেও ঝুঁকিতে ফেলছে। ইউরোপের দেশগুলো সেখানে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে নিয়মিত চাপ দিয়ে যাচ্ছে।

আবার পথে যারা ধরা পড়ছে তাদেরও ফিরিয়ে আনতে হচ্ছে। দালালদের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া থেকে তরুণদের রক্ষা করতে হবে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে।

একই সঙ্গে দেশে কর্মসংস্থান বাড়াতে হবে। সরকার বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে এটাই কাম্য।

Continue Reading

Previous: ১ ডিসেম্বর থেকে টিকাপ্রাপ্ত বিদেশিরা যেতে পারবেন অস্ট্রেলিয়া
Next: দলীয় শৃঙ্খলা রক্ষা জরুরি

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

590713
Users Today : 2278
This Month : 170084
This Year : 562149
Total Users : 590713
Views Today : 12895
Total views : 2168793

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.