Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মিয়ানমারের প্রতিনিধি ছাড়াই চীন-আসিয়ান সম্মেলন শুরু

নিউজডেস্ক November 22, 2021

মিয়ানমারের প্রতিনিধি ছাড়াই চীন-আসিয়ান সম্মেলন শুরু

এফএনএস বিদেশ :এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্সের (আসিয়ান) নেতাদের সঙ্গে চীনের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে মিয়ানমারের শীর্ষ জেনারেলকে অন্তর্ভুক্ত করার জন্য বেইজিংয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো।

সে কারণে মিয়ানমারের কোনো প্রতিনিধি ছাড়াই এই সম্মেলন শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের বার্ষিক শীর্ষ সম্মেলন শুরু হয়। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের ভার্চুয়াল সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

ওই সম্মেলনে অরাজনৈতিক প্রতিনিধি হিসেবে মিয়ানমারের উচ্চপদস্থ কূটনীতিক চ্যান আই-ই’কে আমন্ত্রণ জানায় সংস্থার বর্তমান সভাপতি ব্রুনেই। কিন্তু তিনি এতে যোগ দেননি। গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

সে সময় অং সান সু চিসহ বেশ কয়েকজন নেতা ও সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তখন থেকেই দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সামরিক জান্তা সরকার। দেশে জান্তা সরকার ক্ষমতার অপপ্রয়োগ শুরু করলে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়।

বেসামরিক নাগরিকদের ওপর জান্তা সরকারের নিপীড়ন, বর্বর আচরণের কারণে আসিয়ান সম্মেলনে জান্তা প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার আসিয়ানভূক্ত দেশগুলোর সঙ্গে চীনের বৈঠকেও মিয়ানমারের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি।

এক মাসের মধ্যে দ্বিতীয়বার আসিয়ান তাদের আঞ্চলিক শীর্ষ সম্মেলন থেকে মিয়ানমারের কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইংকে বাদ দিলো।ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ব্রুনেইয়ের অসম্মতির কারণেই চীন সোমবারের এই সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে রাখতে পারেনি।

আসিয়ানভুক্ত দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ১৯৯৭ সালে আসিয়ানের সদস্য পদ লাভ করে মিয়ানমার।

Continue Reading

Previous: নদীর প্রতি কৃতজ্ঞতায় থাইল্যান্ডে উৎসব
Next: জাস্টিন বিবারকে সৌদিতে গান না গাওয়ার আহ্বান খাসোগির বাগদত্তার

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026
নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

নদী নির্ভর মানুষের জীবিকা রক্ষায় সমন্বিত ব্যবস্থাপনার দাবি

September 29, 2026
খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

খাস ও ভিপি পুকুর অবৈধ দখলমুক্ত করার অভিযোগ

September 29, 2026
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা প্রশিক্ষণ ও ৫০ তালগাছের চারা রোপণ

September 29, 2026
গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026

আরও খবর

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026
পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পদ্মার চরে দুর্বৃত্তদের গুলিতে মাছ শিকারি গুলিবিদ্ধ

September 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

584760
Users Today : 1283
This Month : 164131
This Year : 556196
Total Users : 584760
Views Today : 4601
Total views : 2138739

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.