Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসির গোলের পরও মায়ামির বড় হার

নিউজডেস্ক May 11, 2025

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি। মিনেসোটা ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টাইন তারকার দলটি।

দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করে দলকে কিছুটা স্বস্তি দিতে চেয়েছিলেন মেসি। কিন্তু ম্যাচজুড়ে দুর্বল রক্ষণভাগ আর স্ট্রাইকারের অভাবে ছন্দ হারায় ইন্টার মায়ামি। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ হার, যার মধ্যে প্রতিপক্ষের জালে বল জড়ানোর চেয়ে নিজেদের জাল থেকে বল কুড়াতে হয়েছে ১৪ বার!

সুয়ারেজ ইনজুরিতে পড়ায় স্বীকৃত স্ট্রাইকার ছাড়াই একাদশ সাজান কোচ হাভিয়ের মাসচেরানো। শুরু থেকেই তার খেসারত দিতে থাকে মায়ামি। ম্যাচের ৩২তম মিনিটে হোয়াকিন পেরেইরার পাস থেকে কার্লোস হার্ভে বল বাড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকান ফরোয়ার্ড বোঙ্গোকুহলে লংওয়ানের কাছে, যিনি প্রথম গোলটি করেন।

ছয় মিনিট পরই গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি, কিন্তু তার নিচু শটটি ছিল দুর্বল এবং প্রতিপক্ষ গোলরক্ষকের জন্য সহজ শিকার। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে মিনেসোটা। মাইকেল বক্সওয়েলের লং থ্রো থেকে হেড করেন নিকোলাস রোমেরো, যার পর অ্যান্থনি মারকানিচ গোল করে স্কোরলাইন করেন ২-০।

বিরতির পর তৃতীয় মিনিটেই মেসি লক্ষ্যভেদ করেন। জর্ডি আলবার পাস থেকে দারুণভাবে বল জালে পাঠান তিনি। তবে সেটিই ছিল মায়ামির একমাত্র সান্ত্বনা। এরপর আরও দুইবার জাল কাঁপায় মিনেসোটা। ৬৮ মিনিটে কর্নার থেকে নিজেদের ভুলে আত্মঘাতী গোল করেন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। আর ৭০ মিনিটে রবিন লড চতুর্থ গোলটি করে ম্যাচে ইন্টার মায়ামির সব প্রত্যাশার ইতি টানেন।

ম্যাচ শেষে হতাশ কোচ মাসচেরানো বলেন, ‘হারটা আমাদের জন্য খুব কষ্টের। জানতাম, মিনেসোটা এই ধরণের চ্যালেঞ্জ দিতে পারে এবং সেটাই সবচেয়ে বেশি ভাবাচ্ছে আমাকে।’ তিনি জানান, নির্ধারিত ফরোয়ার্ড হিসেবে ফাফা পিকাউল্টের ওপর নির্ভর করলেও ম্যাচের আগমুহূর্তে তিনি মাইগ্রেনে আক্রান্ত হওয়ায় বিকল্প পরিকল্পনা ভেস্তে যায়।

সব দায় নিজের কাঁধে নিয়ে মাসচেরানো বলেন, ‘যদি খেলোয়াড়েরা মাঠে নিজেদের মান অনুযায়ী খেলতে না পারে, তাহলে সেটা কোচ হিসেবে আমারই ব্যর্থতা। আমি দায় নিচ্ছি।’

Continue Reading

Previous: যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: মাহফুজ আলম
Next: আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

431840
Users Today : 516
This Month : 11211
This Year : 403276
Total Users : 431840
Views Today : 964
Total views : 1560897

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.