Skip to content
September 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মেসির প্রথম গোলে সিটিকে হারালো পিএসজি

নিউজডেস্ক September 29, 2021

এফএনএস স্পোর্টস: অবশেষে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। সেটাও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ঘরের মাঠে তার দলও জয় পেয়েছে ২-০ গোলের ব্যবধানে। অপর গোলটি করেছেন ইদ্রিসা গানা গেয়ে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর থেকেই মেসিকে ঘিরে সর্বদিকে উচ্ছাস। কিন্তু সেটিতে যেন এতদিন ঠিক রঙ লাগছিল না। কীভাবেই বা লাগবে? তিনটি ম্যাচে মাঠে নামার পরও যে কোনো গোলের দেখা পাচ্ছিলেন না। তারওপর আবার নেইমার-এমবাপ্পের সঙ্গে তার রসায়নটাও জমছিল না। যার ফলে আলোচিত ‘এমএনএম’ ত্রয়ীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে কেউ কেউ। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয় পিএসজি। ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে পেপ গার্দিওলার সিটিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো ফরাসি জয়ান্টরা। কারণ, সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই সিটির কাছেই হেরেছিল তারা। ম্যাচটি আরও একদিক দিয়ে ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। এই প্রথম মেসি-নেইমার-এমবাপ্পে বা ‘এমএনএম’ ত্রয়ীর মাঝে রসায়ন জমে উঠতে দেখা গেছে। যার কিছুটা টের পেয়েছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যে মেসির গোলটির এসিস্ট করেছে এমবাপ্পে। আর নেইমারের বাড়িয়ে দেওয়া দারুণ একটি শটকে ফিরতি শট দিয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন ইদ্রিসা গানা গেয়ে। ম্যাচ শুরুর মাত্র ৮ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে নেন তিনি। মেসির গোলটি এসেছে ৭৪ মিনিটে। তার আগে ও পরে আরও কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল উভয় দল। কিন্তু কেউই সেগুলো কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। মোট ৫৪ শতাংশ বল দখল তাদের ছিল। পিএসজির গোলপোস্টে শট নিয়েছে ১৮টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৭টি। ভাগ্যিস, গোলবারে ইউরো সেরা গোলরক্ষক ছিল। তার দারুণ কয়েকটি সেভের কারণে গোল হজম করতে হয়নি পচেত্তিনোর শীর্ষদের। নয়তো ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো। অন্যদিকে, পিএসজি প্রতিপক্ষের গোলপোস্টে শট নিয়েছে মাত্র ৬টি এবং এর মধ্যে টার্গেট হয়েছে ৩টি। যার মধ্যে দু’টি গোল। এই জয়ের ফলে গ্রুপ এ-তে শীর্ষে উঠে এলো পিএসজি। আর ম্যানচেস্টার সিটির অবস্থান ৩ নম্বরে।

Continue Reading

Previous: পিসিবিকে ইংল্যান্ড ক্রিকেট প্রধানের ‘সরি’
Next: অবশেষে ইপিএলে সুযোগ পেলেন তামিম

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

429796
Users Today : 2325
This Month : 9167
This Year : 401232
Total Users : 429796
Views Today : 7773
Total views : 1555639

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.