Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মেয়র আব্বাস গ্রেফতার: র‌্যাবকে পুরস্কার দেবেন মাসুদ

নিউজডেস্ক December 3, 2021

রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
মেয়র আব্বাসকে গত বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর কাকরাইলের হোটেল রাজমণি ইশা খাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বিষয়টি জানার পর র‌্যাবকে এক লাখ টাকা পুরস্কার হিসেবে দিতে চান কাটাখালী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. খোকনুজ্জামান মাসুদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তিকারী আব্বাসকে গ্রেফতার করেছে র‌্যাব। একথা শোনার পর অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি বৃহস্পতিবার মোল্লাপাড়া র‌্যাব-৫ ক্যাম্পে গিয়ে র‌্যাব অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করব। আমার ঘোষণাকৃত আর্থিক সম্মাননার বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তারপর তিনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই আনুষ্ঠানিকভাবে তাকে অর্থ প্রদান করব।

সাবেক কাউন্সিলর মাসুদের ভাষ্য, ‘আমি এক কথার মানুষ। যা কথা দিয়েছি তাই করব। কথার কোনো নড়চড় হবে না। গ্রেফতারের পর থেকে আমি র‌্যাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমার কথার হেরফের হবে না।’

মেয়র আব্বাস গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘সে গ্রেফতার হওয়ায় আমি হেব্বি খুশি। এতো খুশি তা বলার মতো না। তার মতো কুলাঙ্গার আওয়ামী লীগে ঘাপটি মেরে দলের ও জনগণের ক্ষতি করে আসছিল। অনেক পরে হলেও সবাই তা বুঝতে পেরেছে। আব্বাস গ্রেফতার হওয়ায় শুধু আমিই নয় পুরো পৌরবাসী আনন্দিত। সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে।’

মেয়র আব্বাস গ্রেফতারের বিষয় নিয়ে কথা হয় রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারের সঙ্গে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারী কুলাঙ্গার আব্বাসকে গ্রেফতার করায় আমি ও পুরো আওয়ামী পরিবার অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, কিছু জরুরি কাজে আমি ও আমার জেলার সাধারণ সম্পাদক ঢাকায় অবস্থান করছি। তবে রাজশাহী ফিরেই আব্বাস গ্রেফতার নিয়ে আমাদের দলীয় কার্যক্রম থাকবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণ প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এ নিয়ে একটি অডিও ফাঁস হয়। সেই অডিওর জের ধরে ডিজিটাল আইনে করা মামলায় গত বুধবার গ্রেফতার হন তিনি।

এর আগে ২৪ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। ২৫ তারিখ রাতে ১২ কাউন্সিলর রাজশাহী জেলা প্রশাসকের ডাক বাংলোতে অনাস্থা পত্র ও রেজুলেশান জমা দেন। এরপর ২৬ তারিখ সন্ধ্যায় মেয়র আব্বাসকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

Continue Reading

Previous: রাসিক মেয়র লিটন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আরএমপি কমিশনারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
Next: শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র লিটনের শ্রদ্ধা নিবেদন

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568552
Users Today : 2645
This Month : 147923
This Year : 539988
Total Users : 568552
Views Today : 12158
Total views : 2072662

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.