Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

যুগান্তকারী দৃষ্টান্তমুলক রায়

নিউজডেস্ক October 15, 2021

সম্পাদকীয়ঃ-সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন গত ১৩ অক্টোবর এক যুগান্তকারী দৃষ্টান্তমুলক রায় ঘোষণা করেছেন। বিচারে শিশুদের সং-শোধনাগারে না পাঠিয়ে বাবা-মায়ের সাথে থেকে সাজা ভোগ করতে তাদের ছ’টি শর্তে মুক্ত জীবনে ফেরাতে চেষ্টা করা হয়েছে। রাতে ৫০টি মামলায় এক বছর করে সাজা দেওয়া হয় ৭০ শিশুর। এ শিশুদের বয়স ১২ থেকে ১৮ বছর। ‘দ্যা প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স ১৯৬০ অনুযায়ী’ এ রায় দেওয়া হয়। আদালত প্রতিটি শিশুকে একটি ফুল ও একটি ডায়েরী উপহার দেন।
বিভিন্ন অপরাধে পরিবারের সদস্যদের সাথে মামলায় জড়ানো হয়েছিল ৭০ শিশুকে। তারা সবাই শিক্ষার্থী। এজন্য তাদের আদালতে হাজিরা দিতে তাদের শিক্ষার স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল। এ অনিশ্চয়তা থেকে স্বাভাবিক জীবনে ফেরাতে আদালত দ্রুত মামলাগুলো নিষ্পত্তির উদ্যোগ নেন। রায় প্রকাশ কালে বিচারক যেসব শর্ত পালনের কথা বলেছেন, তা হলো- এক, প্রতিদিন দু’টি ভালো কাজ করা এবং আদালত থেকে দেওয়া ডায়রিতে তা লিখে রাখা এবং বছর শেষে সেই ডায়রি আদালতে জমা দেওয়া। দুই, মা-বাবাসহ গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলা এবং মা-বাবার সেবাযত্ন করা ও কাজে কর্মে সাহায্য করা। তিন, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এবং ধর্ম-কর্ম পালন করা। চার, অসৎ সঙ্গ ত্যাগ করা। পাঁচ, মাদক থেকে দুরে থাকা। ছয়, ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো। আর এসব তদারকি করবেন জেলা প্রবেশন কর্মকর্তা।
এসব শিশুদের প্রবেশনে দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে আদালত রায়ে বলেছেন, পারিবারিক বন্ধনে থেকে কোমল মতি এই শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। প্রবেশন কর্মকর্তা ও শিশুদের মা-বাবার তত্ত্বাবধানে থেকে শিশুরা ভবিষ্যতে যেন কোনো অপরাধ কর্মে না জড়ায় সেদিকে লক্ষ রাখতে হবে। জীবনের শুরুতে যেন শাস্তির কালিমা তাদের স্পর্শ না করে, সেজন্য শাস্তি না দেওয়া। সং-শোধনাগারে অন্যান্য যারা বিভিন্ন অপরাধে আটকে আছে, তাদের সংস্পর্শ থেকে দুরে রাখা। পরিবারের সংস্পর্শে রেখে শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশের ব্যবস্থা করা। সং-শোধনাগারের ওপর চাপ কমানো। সর্বোপরি শিশুদের সার্বিক কল্যাণ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আদালতের নির্দেশ। এমন রায়ে শিশুদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই বিস্মিত হতভম্ব। তবে সবাই খুশি। এটা একটা দৃষ্টান্ত। বিগত দিনে দেখা গেছে সং-শোধনাগারে যাওয়া শিশুরা ভালো হবার চেয়ে খারাপ বেশি হয়। তাই শিশুদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সুকুমার বৃত্তি বিকাশের সুযোগ দিলে তারা সুনাগরিক হয়ে উঠতে পারে। শিশুদের জন্য এমন মানবিক রায় আগামীতেও দেখতে পাবো বলে আশা করতেই পারি।

Continue Reading

Previous: ভারসাম্যপূর্ণ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে
Next: যানজট নিরসনে কার্যকরি পদক্ষেপ প্রয়োজন

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

430374
Users Today : 2903
This Month : 9745
This Year : 401810
Total Users : 430374
Views Today : 9415
Total views : 1557281

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.