Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

যে শহরে ঝুলে আছে পূর্ব ইউক্রেনের ভাগ্য

নিউজডেস্ক June 9, 2022

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধের ফলাফল কী হবে, তা নির্ভর করবে সেভারোদোনেতস্ক শহরের যুদ্ধের উপর। তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই, দোনবাসের ভাগ্যে কী জুটবে তা সেখানেই নির্ধারিত হচ্ছে।’ এমন এক সময় তিনি একথা বললেন যখন রুশ এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সাথে শিল্পাঞ্চল এলাকায় যুদ্ধ চলছে। তিনি দাবি করেন, তার সেনারা শত্রুবাহিনীর বড় ধরনের ক্ষতি করতে পেরেছে। তবে ওই এলাকায় থাকা ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনীকে রুশ বাহিনী শহরের বাইরে পুশ ব্যাক করেছে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেন, রাশিয়ার গোলা নিক্ষেপ এবং বিমান হামলা বাড়ানোর পর বিশেষ বাহিনী পিছু হটেছে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বাহিনী এখন আবার শুধুমাত্র শহরের বাইরের অংশ নিয়ন্ত্রণ করছে।’ তিনি বলেন, ‘তবে লড়াই এখনও চলছে, আমাদের বাহিনী সেভারোদোনেতস্ককে রক্ষা করছে।’ হাইদাই বলেন, ‘এটা বলা অসম্ভব যে, রুশরা শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।’ গভর্নর বলেন, প্রায় ১৫ হাজার বেসামরিক লোক সেভারোদোনেদস্ক এবং নিকটবর্তী শহর লিসিচানস্কে রয়েছেন।

বুধবার রাশিয়া বলেছে যে, ইউক্রেন দোনবাসে ‘জনশক্তি, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।’ মার্চের শেষের দিকে যখন রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের আশপাশ থেকে পিছু হটে, তখন যুদ্ধের কেন্দ্রবিন্দু পূর্ব ইউক্রেনের দিকে সরে যায়। ২০১৪-১৫ সালের যুদ্ধের পর থেকেই দোনবাসের বড় অংশ রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে রাশিয়ার আগ্রাসনের পরিণতি বিশ্বের জন্য খারাপ হচ্ছে। এতে প্রায় ১৬০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, শক্তি এবং অর্থের উপর যুদ্ধের প্রভাব পদ্ধতিগত, গুরুতর এবং দ্রুততর হয়ে উঠছে।’ বিবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা সতর্ক করে বলেছিলেন যে, কোন বিরতি ছাড়াই খাদ্য সংকট বছরের পর বছর স্থায়ী হতে পারে। তিনি বলেন, আফ্রিকান দেশগুলো বিশেষ করে গম ও সারের ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। লক্ষ লক্ষ টন শস্য গুদাম এবং ইউক্রেনীয় বন্দরে বসে আছে, যুদ্ধের কারণে সেগুলো রপ্তানি করা যাচ্ছে না।

বৈশ্বিক ব্যাংকিং বিশেষজ্ঞরা মনে করেন, পশ্চিমা নিষেধাজ্ঞা, কোম্পানিগুলোর ব্যাপক প্রস্থান এবং রপ্তানিতে পতনের কারণে রাশিয়ার অর্থনীতি বছরের শেষ নাগাদ ১৫ শতাংশ কমতে পারে এবং ২০২৩ সাল নাগাদ আরও ৩ শতাংশ কমবে। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সতর্ক করে দিয়েছে, যদি ইউরোপ সম্পূর্ণভাবে রুশ জ্বালানি থেকে নিজেদের গুটিয়ে আনে তাহলে পরিসংখ্যান আরও খারাপ হতে পারে।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারী আক্রমণ চালায় এই বলে যে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ‘ডি-নাজিফাই’ করতে চায়। তবে তাদের এ দাবি ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, উভয় পক্ষের হাজার হাজার যোদ্ধাসহ কমপক্ষে ৪ হাজার ২৫৩ জন বেসামরিক লোক নিহত এবং ৫ হাজার ১৪১ জন আহত হয়েছেন। এছাড়া বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

Continue Reading

Previous: সংসদে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
Next: বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.