রাজশাহীতে এমপি আসাদকে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার কাজিপুর হরিষার ডাইং উচ্চবিদ্যালয়ের আয়োজনে রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে সংবর্ধনা ও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে স্কুলের নিজস্ব মাঠেকে এইচটিকর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, বিগত দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আনাচে কানাচে সকল জায়গায় কলেজ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছে, কিন্তু কি কারনে এই অঞ্চলের কোন উন্নয়ন হলো না সেটি আমার বোধগম্য নয়।
তবে আমি নতুন নির্বাচিত হয়েছি আপনাদের সহযোগিতায় এই অঞ্চলের উন্নয়নে প্রাণপণ চেষ্টা করব। এবং কেএইচটিকর স্কুলকে যত দ্রæত সম্ভব এম পিও ভুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ শামসুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহউদ্দিন আল ওয়াদুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
