Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে বাসচাপায় পল্লী চিকিৎস ও বাবা-ছেলের মৃত্যু

নিউজডেস্ক December 3, 2021

রাজশাহীর আলোঃ- রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, রাজশাহীর আহম্মেদ নগর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় নাজমুল ইসলাম (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নওদাপাড়ার দিক থেকে শালবাগানের দিকে আসছিল। অপরদিকে মহানগরী থেকে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল।

শালবাগান ওয়াসা অফিসের সামনে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় বাসটি তাকে চাপা দিয়েই পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নগরীর বোয়ালিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম।

তিনি তানোর উপজেলার বিল্লিবাজার গ্রামের বাসিন্দা। ওই গ্রামের মোকছেদ আলীর ছেলে তিনি। তার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনেরা এলে এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলাও হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাবা-ছেলের মৃত্যু: অন্যদিকে, রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাজু মিয়া (৩৫) ও তার ছেলে মো. আব্দুল্লাহ আল আলিফ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাটের স্থায়ী বাসিন্দা। তবে চাকরির সুবাদে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন।

সকালে মোটরসাইকেলে তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও তার এনজিও অফিসের সহকর্মীরা এসেছেন। তবে তার আত্মীয়-স্বজনেরা এখনও আসতে পারেননি।

তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অবশ্যই একটি মামলা হবে। মৃতের স্বজনদের মধ্যে থেকে কেউ না আসতে পারলে এনজিও অফিসের সহকর্মীরা একটি মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Continue Reading

Previous: বিএনপিপন্থী সাবেক উপজেলা চেয়ারম্যানদের সমাবেশ সোমবার
Next: পদ্মা সেতুর কাজ এগিয়েছে ৯৫ ভাগ

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568559
Users Today : 2652
This Month : 147930
This Year : 539995
Total Users : 568559
Views Today : 12220
Total views : 2072724

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.