রা জ শা হী র আ লোঃ – তথ্যবিবরণী
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আজ রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে গরীব ও দুস্থদের মাঝে ৪৫০ পিচ কম্বল বিতরণ করেন। মেয়রের নির্দেশনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি। প্রতি বছরের মত আজও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় তিনি আত্নমানবতার কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিবছর আমাদের কাছে বহু কম্বল আসে, তা আমরা কাউন্সিলরের মাধ্যমে দরিদ্রদের মাঝে বিতরণ করি।
অনুষ্ঠানে ১৯,২০ ও ২১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
