ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী’ র পদ্মায় অনুষ্ঠিত হল ২০ কিঃমিঃ সাঁতার প্রতিযোগিতা। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর সহযোগিতায় রাজশাহী’ র পদ্মায় এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গত শুক্রবার সকাল ৮-৩০ মিনিটে রাজশাহী মহানগরীর পদ্মা টি বাঁধ এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে দিনব্যাপী এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ।
এই প্রতিযোগিতায় আগত সাঁতারুদের ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক। দিনব্যাপী এই সাঁতার প্রতিযোগিতাটি বিরামহীনভাবে রাজশাহীর সারদায় অবস্হিত রাজশাহী ক্যাডেট কলেজ পদ্মার পাড়ে গিয়ে শেষ হয়।
এই সময় রাজশাহী জেলা প্রশাসক বলেন,প্রত্যেক মানুষের সুস্হ শরীর,সুস্হ মনের জন্য সাঁতার একটি গুরুত্বপূর্ণ খেলা। এই রকম একটি ব্যতিক্রমী উদ্যোগ, আয়োজন সাঁতারুদের মধ্যে তৈরী করবে অনেক উৎসাহ,অনেক উদ্দীপনা। প্রত্যেক বৎসর আমরা এই সাঁতার প্রতিযোগিতাটি করার আপ্রাণ চেষ্ঠা করব।
বেংগলস ডলফিন্সের আয়োজনে এই সাঁতার প্রতিযোগিতায় সভাপতি ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাজশাহী শারীরিক কলেজ এর প্রিন্সিপ্যাল মোঃ মাহাবুবুর রহমান। ইহা ছাড়াও রাজশাহী জেলা ক্রীড়া সংস্হার উর্ধতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
