স্টাফ রিপোর্টার
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ও আশেপাশের এলাকার পূজামণ্ডব গুলোতে কোনো ধরনের নাশকতা ও জঙ্গি হামলার আশঙ্কা নেই।
সোমবার (৩ অক্টোবর) বেলা ১২টায় রাজশাহী মহানগরীর রানী বাজার টাইগার-২ পূজা মন্ডপ পরিদর্শনকালে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, র্যাব-৫ এর সাইবার পেট্রোলিং এর সদস্যরা কঠোর নজরদারিতে রেখেছে পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায়। সাইবার টিম মণ্ডপগুলোতে সার্বক্ষণিক সর্বত্র এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও করা হচ্ছে বলে উল্লেখ করেন।
উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করা হবে। শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা তৈরীর পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে র্যাব সচেষ্ট ভূমিকা পালন করবে। আর সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মূলত রাজশাহীর মন্ডপ গুলো পরিদর্শন করা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, কিশোর গ্যাং এর তালিকা তৈরি করে তা নিয়ে আমরা কাজ করছি। অচিরেই আমরা তা নির্ম‚ল করতে সক্ষম হবো। অপহরণ চক্রের বিষয়েও র্যাব-৫ সচেতন রয়েছে। রাজশাহী নগরী শান্তির শহর। এখানে সবাই শান্তিপ্রিয় মানুষ। এই শহরে সকল উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই পালন করেন বলেও উল্লেখ করেন তিনি।
এই সময় র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ ও পূজা উৎযাপন কমিটির নেতারাসহ র্যাবের উদ্ধর্তন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
