Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

রোববার থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্য মেলা

নিউজডেস্ক December 3, 2021

আলো ডেস্ক: আগামী রোববার শুরু হচ্ছে আট দিনব্যাপী ‘৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘৯ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

মেলা প্রসঙ্গে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, মেলা আয়োজনের উদ্দেশ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ; এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা; এসএমই উদ্যোক্তা ও ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।

মন্ত্রী বলেন, এবারের মেলায় সারাদেশ থেকে ৩১১টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩২৫টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। উদ্যোক্তাদের মধ্যে ৬০ শতাংশ নারী ও ৪০ শতাংশ পুরুষ উদ্যোক্তা রয়েছেন। মেলায় দেশে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, প্লাস্টিক পণ্য, আইটি পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হারবাল/অর্গানিক পণ্য, হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, জুয়েলারি আইটেমসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে।

তিনি বলেন, বরাবরের মতোই এ মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কোনো বিদেশি পণ্য এ মেলায় প্রদর্শন কিংবা বিক্রি করা হবে না। দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি এ মেলায় ক্রেতা ও বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টারসহ অনলাইন পণ্য মার্কেটিং বিষয়ক স্টল থাকবে।

এ ছাড়া সরকারি সংস্থা বিসিক, বিএসইসি, বিসিআইসি, বিটাক ও বিএসটিআইয়ের পাশাপাশি স্পন্সর ব্র্যাক, অগ্রণী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের স্টল থাকবে। তিনি আরও বলেন, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’ প্রদান হবে।

এ ছাড়া আট দিনব্যাপী মেলার পাশাপাশি এসএমই উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, নারী উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন, ক্লাস্টার উন্নয়নের ওপর চারটি সেমিনার আয়োজন করা হবে। মন্ত্রী বলেন, নানা বাস্তবতা বিবেচনা করে এসএমই ফাউন্ডেশন শুরু থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে মেলা আয়োজনসহ বিভিন্ন বাস্তবধর্মী কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।

গত আটটি জাতীয় এসএমই মেলায় এক হাজার ৫৬১ জন উদ্যোক্তা প্রায় ২১ কোটি ৮৮ লাখ টাকার পণ্য বিক্রি, ৩৬ কোটি ৫০ লাখ টাকার অর্ডার গ্রহণ এবং ৮৬টি আঞ্চলিক (বিভাগ ও জেলা পর্যায়ে) এসএমই পণ্য মেলায় তিন হাজার ১৬২ জন এসএমই উদ্যোক্তা পণ্য প্রদর্শন করে ২৩ কোটি ৩৩ লাখ টাকার পণ্য বিক্রয় এবং ২১ কোটি ১৪ লাখ টাকার অর্ডার গ্রহণ করেন।

আগামী বছর থেকে ঢেলে সাজানো হবে সব চিনিকল: শিল্পমন্ত্রী জানান, দেশের সব চিনিকল নতুন করে ঢেলে সাজানো হবে। তবে সবগুলোর কাজ একসঙ্গে শুরু করা যাবে না।

আগামী বছর (২০২২সাল) থেকে পর্যায়ক্রমে এ কাজ করা হবে। চিনিকল প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, প্রতিটি মিল নতুন করে সাজাবো। প্রয়োজনে থাইল্যান্ড ও ব্রাজিলের মতো দেশ থেকে দক্ষ টেকনিশিয়ান নিয়ে আসবো। পুরাতন চিনিকল চালিয়ে কোনো লাভ হয় না। লেবার খরচসহ অন্যান্য খরচ দিয়ে কিছু থাকে না।

চিনিকল নিয়ে কিছু সংস্কার কাজও করতে হবে। আমার বিশ্বাস আগামী বছর থেকে বাস্তবায়ন কাজ শুরু করে দেবো। এখানে অনেক বিনিয়োগ করা হবে।

চিনিকল লাভজনক করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দরকার হয় মোলাসিস বা চিটাগুড় বিদেশ থেকে এনে চিনিকল চালানো হবে। শুধু সুগার মিল চালিয়ে হবে না।

চিনিকলকে লাভজনক করতে হলে অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের উদ্যোগ শুরু হবে।

Continue Reading

Previous: প্রশিক্ষিত সামরিক বাহিনী গড়তে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছি: প্রধানমন্ত্রী
Next: ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের অভিনেতার রহস্যজনক মৃত্যু

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

574924
Users Today : 2824
This Month : 154295
This Year : 546360
Total Users : 574924
Views Today : 13961
Total views : 2101941

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.