Skip to content
September 2, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষিত করে তুলতে হবে

নিউজডেস্ক October 9, 2021

পৃথিবীর অনেক উন্নত দেশে শিক্ষক হওয়ার জন্য ব্যাচেলর ইন টিচিং ডিগ্রি বাধ্যতামূলক। তিনি যে পর্যায়ের, যে বিষয়ের শিক্ষকই হতে চান না কেন, তাঁর নিজস্ব বিষয়ে ডিগ্রির পাশাপাশি ব্যাচেলর ইন টিচিং ডিগ্রি থাকতেই হবে। অর্থাৎ পাঠদানের বৈজ্ঞানিক কৌশল না জেনে কেউ শিক্ষক হতে পারেন না। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর এক বক্তব্যে বলেছেন, ‘শিক্ষকেরা সাধারণ মানুষ নয়, তাই যোগ্যতা ছাড়া শিক্ষকতা পেশা গ্রহণ করা কাম্য নয়।‘
আমাদের দেশের চিত্র অবশ্য ভিন্ন। এখানে যেকেউ যেকোনো সময় শিক্ষক হয়ে যাচ্ছেন। শিক্ষক হওয়ার জন্য শিক্ষকতা শিক্ষা করার অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান ও পাঠদানের আধুনিক কলাকৌশল আয়ত্ত করার কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কেউ তাঁর কাক্সিক্ষত অন্যান্য পেশায় যাওয়ার চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে অবশেষে শিক্ষকতায় আসেন বা এসেছেন। দীর্ঘদিন ধরে এ দেশে শিক্ষকতায় আর্থিক সুবিধা অত্যন্ত কম থাকা এর অন্যতম কারণ। নিজেই নিজেকে ব্যর্থ মনে করে অনিচ্ছায় শিক্ষকতায় আশা ও থাকা একজন মানুষ মনেপ্রাণে শিক্ষক হয়ে ওঠার সম্ভাবনা খুব কম থাকে। এর মধ্যে যিনি নিজের ঐকান্তিক চেষ্টায় প্রয়োজনীয় জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতা লাভ করে শিক্ষক হয়ে ওঠেন তিনি বা তাঁরা সংখ্যায় খুব বেশি নন।
যতই আধুনিক শিক্ষা উপকরণ যুক্ত করা হোক, উন্নত সুযোগ-সুবিধাসংবলিত বহুতল ভবন নির্মাণ করা হোক, শিক্ষকের মান বৃদ্ধি করা সম্ভব না হলে শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব নয়। শিক্ষকের মান বৃদ্ধি করা খুবই কঠিন কাজ বিশেষ করে দেশে যেখানে সর্বোচ্চ মেধাবীরা শিক্ষকতায় আসেননি, আসছেন না যুগ যুগ ধরে। টাকা হলে রাতারাতি শিক্ষা উপকরণ বদল করা যায়, পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা যায়, কিন্তু শিক্ষকদের বদল বা মান বৃদ্ধি করা যায় না।
শিক্ষকের মান বৃদ্ধি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। শিক্ষকের বেতন সর্বোচ্চ নির্ধারণ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সব শিক্ষকের মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়ে যাবে, এমনটি অবাস্তব। তথাপি শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষিতদের দিতে হবে আরও বর্ধিত বেতন। শিক্ষকতায় আনতে হবে সর্বোচ্চ মেধাবী ও যোগ্যদের। আমাদের সর্বাধিক মেধাবী ও যোগ্য সন্তানেরা যেদিন সাগ্রহে এসে দখল করবে আমাদের স্থান সেদিনই উন্নীত হবে আমাদের শিক্ষকদের কাক্সিক্ষত মান। সেটি যতই সময়সাপেক্ষ হোক, এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কোনো অজুহাতেই। শিক্ষকদের যথাম্ভব প্রশিক্ষিত করে তুলতে হবে আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানে। এর কোনো বিকল্প নেই বর্তমান বাস্তবতায়।
দেশে শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ ও সুবিধা দুটোই অত্যন্ত সীমিত। এ কারণে এমপিওভুক্ত পাঁচ লাখসহ বিপুলসংখ্যক প্রাইভেট ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ শিক্ষকই রয়েছেন প্রশিক্ষণের বাইরে। কেননা, নিয়মিত শিক্ষকতার পাশাপাশি বিএড/এমএড কোর্স সম্পন্ন করার সুযোগ অবারিত নয়। প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা কম থাকায় শিক্ষা ছুটি দিতে চান না প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শিক্ষকদের প্রশিক্ষণে পাঠিয়ে দিলে শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হয় বিধায় কর্তৃপক্ষ অনীহা দেখিয়ে থাকেন। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পাওয়ার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছুটি না নিয়ে কর্মরত শিক্ষকদের বিএড ও এমএড কোর্স করার সুযোগ থাকা আবশ্যক।
প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নেওয়া উচিত ব্যাপক পরিকল্পনা। শুধু বেসরকারি বা প্রাইভেট নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রয়েছেন বিপুলসংখ্যক কম যোগ্য, কম দক্ষ শিক্ষক। শিশুদের পাঠদান অত্যন্ত জটিল প্রক্রিয়া। শিশু-মনোবিজ্ঞানসম্পর্কিত জ্ঞান ও আধুনিক পাঠদান কৌশল আয়ত্ত না করে শিশুদের পাঠদান প্রায় অসম্ভব। শুধু সরকারি সাড়ে চার লাখ শিক্ষকের জন্য নয়, বিপুলসংখ্যক বেসরকারি বা প্রাইভেট স্কুল এবং মাদ্রাসার শিক্ষকদের জন্যও থাকা উচিত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ও বাধ্যবাধকতা। কেননা, তাঁরাও পাঠদান করেন আমাদের সন্তানদের।
কোনো বঞ্চনা নয়, করুণা নয়, বরং শিক্ষার গুণগত মান বিকাশে শিক্ষকতা পেশার প্রতি ন্যায়বিচার এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। শিক্ষকদের জীবনের মানোন্নয়নের পাশাপাশি তাদের শিক্ষা প্রদানের দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: বাস রুট রেশনালাইজেশন দ্রুত চালু করলেই রাজধানীবাসীর স্বুস্তি
Next: শিক্ষা খাতকে শকুনের নখর থেকে মুক্ত করতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026
জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 1, 2026
গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

গোদাগাড়ীতে নতুন এসিল্যান্ড মীর মেজবাহীজুলাম চৌধুরী

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম সাকলায়েনের শুভেচ্ছা

September 1, 2026
দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

দুর্গাপুরে সার বিতরণে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা

September 1, 2026

আরও খবর

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব

September 1, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

427044
Users Today : 6415
This Month : 6415
This Year : 398480
Total Users : 427044
Views Today : 22303
Total views : 1546581

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.