Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • শিরোনাম

শিশু আয়ানের মৃত্যু: পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিউজডেস্ক January 15, 2024

ছবি সংগৃহীত

আলো ডেস্ক

রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এর আগে গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে শিশু আয়ানের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট দায়ের করেন।

রিটে শিশু আয়ান আহমেদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সনদ বাতিল এবং ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

রিট আবেদনে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে রোববার (১৪ জানুয়ারি) শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

গত মঙ্গলবার (৯ জানুয়ারি) শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে শিশু আয়ানের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সনদ বাতিল ও ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।

সুপ্রিম কোটের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। পরে শিশু আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। নতুন করে রিটে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়।

এদিকে, রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়।

খতনা করার পর ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। পরে ৭ জানুয়ারি রাতে তার লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার তাকে রূপগঞ্জে দাফন করা হয়।

Continue Reading

Previous: ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Next: আফগানিস্তানকে হারিয়ে সিরিজ জিতল ভারত

Related Stories

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

582091
Users Today : 4270
This Month : 161462
This Year : 553527
Total Users : 582091
Views Today : 16562
Total views : 2130763

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.