Skip to content
September 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

শেষ ম্যাচ নিয়ে যা বললেন সাকিব

নিউজডেস্ক March 30, 2023

আলো ডেস্কঃ

একের পর এক ম্যাচ দাপুটে জয়। ব্যক্তিগত আর দলীয় নানা অর্জন। সব মিলিয়ে বাংলাদেশের রেকর্ডময় পথচলায় পিষ্ট আয়ারল্যান্ড। কোনো লড়াই করা বা প্রতিরোধ তারা গড়তে পারছে না। মাঠের লড়াইয়ে তবু তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ দেখছেন না সাকিব আল হাসান। শেষ ম্যাচে যদিও একাদশে পরিবর্তনের ঘোষণা দিয়ে রাখলেন তিনি। তবে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলিকে অনুসরণ করেই প্রতিপক্ষকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার আগে কাজ শেষ করতে চান না বাংলাদেশ অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই দুই ম্যাচে সাকিবদের দাপুটে ক্রিকেটের সামনে টিকতে পারেনি প্রতিপক্ষ। দুই ম্যাচের কোনো পর্যায়েই জয়ের সম্ভাবনা সেভাবে কখনোই জাগাতে পারেনি আইরিশরা। টি-টোয়েন্টি সিরিজের আগে সিলেটে ওয়ানডে সিরিজেও আয়ারল্যান্ডের অবস্থা ছিল তথৈবচ।

২-০ ব্যবধানের সিরিজ জয়ে দুটি ম্যাচ বাংলাদেশ জিতে ১৮৩ রান ও ১০ উইকেটে। বৃষ্টিতে ভেসে যাওয়া আরেক ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান তুলেছিল বাংলাদেশ। সেই ম্যাচেও আইরিশরা পারতেন না, এটা বলে দেওয়ায় ঝুঁকি খুব একটা নেই। ওয়ানডে সিরিজের পরপর দুই ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ইতিহাসে প্রথমবার টানা দুই ম্যাচে স্পর্শ করে দুইশ। প্রতিপক্ষকে এরকম বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের পর শেষ ম্যাচে কিছুটা গা ছাড়া ভাব আসা খুব অস্বাভাবিক নয়।

ক্রিকেটে এমন কিছু দেখা গেছে অনেকবারই। তবে উন্নতির নেশায় ছুটে চলা বাংলাদেশ দলে কোনো রকম ছাড় দেওয়ার মানসিকতা দেখতে চান না অধিনায়ক সাকিব। “যদি ভালো দল হয়ে উঠতে হয়, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড যেমন, তারা ২-০তে এগিয়ে থাকলে সবসময়ই ৩-০ ব্যবধানে জিততে চায়। আমরা সেটিই চেষ্টা করব। তবে টি-টোয়েন্টি খেলাটাই এমন, যে কেউ জিততে পারে। সংক্ষিপ্ত সংস্করণ এটি, একজন-দুজনই খেলা বদলে দিতে পারে। আত্মতুষ্টির তাই জায়গা নেই।”

সিরিজ জয়ের পর শেষ ম্যাচে অবশ্য কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে তাতে জয়ের তাড়নায় কোনো কমতি থাকবে না, সেটিও তিনি নিশ্চিত করে দিলেন। “আমরা হয়তো দু-একজনকে বদল করতে পারি, অন্যান্যের খেলিয়ে দেখতে পারি। তবে তারাও একইরকম ক্ষুধার্ত থাকবে বাংলাদেশের জন্য রান করতে বা উইকেট নিতে।”

Continue Reading

Previous: বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ, মুখ খুললেন বিসিবি
Next: ছেলের মৃত্যুশোক সইতে না পেরে ফাঁস নিলেন মা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

531551
Users Today : 286
This Month : 110922
This Year : 502987
Total Users : 531551
Views Today : 619
Total views : 1887407

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.