Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সঞ্চয়পত্রে মুনাফা হ্রাস পুনর্বিবেচনা করা দরকার

নিউজডেস্ক July 3, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমাতে সরকারের সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে। এটি দেশের মধ্যবিত্ত শ্রেণিকে এক নতুন অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেবে। সঞ্চয়পত্র সাধারণত মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত ও সীমিত আয়ের নাগরিকদের নিরাপদ সঞ্চয়মাধ্যম হিসেবে বিবেচিত।

সঞ্চয়পত্রের মুনাফা হ্রাস মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের একটি অংশ। কিন্তু এই সিদ্ধান্ত মধ্যবিত্তদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিবার সঞ্চয়পত্রের মতো জনপ্রিয় স্কিমগুলোতে মুনাফার হার কমে যাওয়ায় অনেক পরিবার, যারা তাদের দৈনন্দিন ব্যয় নির্বাহে এই মুনাফার ওপর নির্ভরশীল, তারা এখন আরো বেশি চাপে পড়বে।

পরিবার সঞ্চয়পত্র বা পেনশনার স্কিমের মতো প্রকল্পগুলো থেকে পাওয়া মুনাফাই অনেকের চিকিৎসা, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন ব্যয়ের মূল অবলম্বন। উদাহরণস্বরূপ, পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১২.৫০ থেকে কমে ১১.৯৩ শতাংশ হয়েছে, যা প্রত্যক্ষভাবে অনেক পরিবারের আয়কে প্রভাবিত করবে।

মধ্যবিত্ত পরিবারগুলো, যারা সীমিত আয়ে জীবন যাপন করে এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য সঞ্চয়পত্রের ওপর নির্ভর করে, তাদের জন্য এই সিদ্ধান্তটি অত্যন্ত হতাশার। উচ্চ মূল্যস্ফীতির কারণে দৈনন্দিন ব্যয় ক্রমাগত বাড়ছে, কিন্তু আয়ের উৎসগুলো সংকুচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, মুনাফার হার হ্রাস করার ফলে সরকার এই খাত থেকে ঋণ কম পাবে। কারণ সুবিধাভোগীরা সঞ্চয়পত্রে টাকা না রেখে ব্যাংকমুখী হতে পারে। ব্যাংকগুলোতে আমানতের সুদহার আকর্ষণীয় না হলে বিনিয়োগকারীরা হতাশ হবেন।

এটি দেশের সামগ্রিক সঞ্চয়প্রবণতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পদক্ষেপটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে। সরকারের উচিত ছিল এই হার কমানোর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয়বৃদ্ধিমূলক পদক্ষেপ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা।

অন্যথায় জনগণের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে, যা অর্থনীতির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতিকর। জনগণের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আরো কার্যকর এবং জনবান্ধব নীতি গ্রহণ করা জরুরি।

অন্যথায় দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা মনে করি, মধ্যবিত্ত ও নির্ভরশীল জনগোষ্ঠীর স্বার্থে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্বিবেচনা করা দরকার।

Continue Reading

Previous: রনিকে ধরতে অভিযান, ফোনে যুবদল নেতাকে বললেন ‘আমি অনেক দূরে, পাবেন না!
Next: প্রাথমিক ও গণশিক্ষায় দক্ষ শিক্ষক তৈরির ক্ষেত্রে বিরূপ প্রভাবের শঙ্কা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.