Skip to content
September 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে শক্তিশালী দল নিউ জিল্যান্ড

নিউজডেস্ক November 11, 2021

এফএনএস স্পোর্টস: কোনো আসর শুরুর আগে টপ ফেবারিট হিসেবে নিউ জিল্যান্ডের নাম আসে কম সময়ই। কিন্তু বিশ্বসেরার মঞ্চে তাদের ধারাবাহিকতার তুলনা পাওয়া কঠিন।

গায়ের পোশাক সাদা হোক বা রঙিন, গত কয়েক বছরে নিউ জিল্যান্ড বরাবরই উজ্জ্বল। ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের মতে, কেন উইলিয়ামসনের দলই এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে সবচেয়ে শক্তিশালী দল। সাফল্যময় পথচলায় উইলিয়ামসনদের সবশেষ প্রাপ্তি প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা।

আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে বুধবার প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ম্যাচ তারা জিতে নেয় ৫ উইকেটে। এই নিয়ে তিন সংস্করণেই আইসিসির সবশেষ তিনটি আসরের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারও টাই হওয়ায় স্রেফ বাউন্ডারি সংখ্যায় পিছিয়ে থাকায় রানার্স-আপ হয় কিউইরা।

এরপর গত জুনে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় টেস্ট চ্যাম্পিয়নশপের প্রথম আসরে। এখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় কেবল তাদের এক ধাপ দূরে। এই তিন আসরের আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলে তারা, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে খেলে ফাইনাল।

এই বছরই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পায় কিউইরা নিজেদের ইতিহাসে প্রথমবার। নিউ জিল্যান্ডে ক্রিকেট খুব জনপ্রিয় নয়, শীর্ষ খেলার কাতারে নেই। তাদের সীমাবদ্ধতা আছে আরও অনেক। তার পরও এমন সাফল্য তাদের জন্য অসাধারণ অর্জন, স্কাই স্পোর্টসে আলাপচারিতায় বললেন আথারটন।

“তারা সত্যিই একটি অসাধারণ দল, ক্রিকেটের সব সংস্করণেই। তারা আরেকটি বিশ্বকাপের ফাইনালে উঠল, তারা ২০১৯ সালের (ওয়ানডে) বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি ছিল, তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল।” “সব সংস্করণ মিলিয়ে, মানতেই হবে যে তারা এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল। তাদেরকে অভিনন্দন।

তাদের লোক সংখ্যা বেশি নয়, আর্থিক সামর্থ্য সীমিত। সবকিছু বিবেচনায় এটি দুর্দান্ত অর্জন এবং যা নিয়ে আমরা প্রায়ই কথা বলে থাকি।” বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আসরের একমাত্র অপরাজিত দল পাকিস্তানকেই এই লড়াইয়ে এগিয়ে রাখছেন আথারটন।

সাবেক ওপেনার তুলে ধরলেন নিজের ভাবনার পক্ষে যুক্তিও। “পাকিস্তানকে এগিয়ে রাখছি, আমি মনে করি তাদের বোলিং লাইন আপ এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ও বৈচিত্র্যময়।” “এই বোলিং আক্রমণের কথা ভাবুন, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, স্পিনাররা (ইমাদ ওয়াসিম ও সাদাব খান), তাদের যে কম্বিনেশন আছে, আমার মনে হয়, তাদের আক্রমণ সেরা এবং আমার ধারণা, তারা জিতবে।

Continue Reading

Previous: পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হতে পারে শুক্রবার
Next: জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন-যুক্তরাষ্ট্র

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

577767
Users Today : 5667
This Month : 157137
This Year : 549203
Total Users : 577767
Views Today : 26024
Total views : 2114004

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.