Skip to content
September 3, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

স্কটল্যান্ডের স্বপ্নভঙ্গ, অস্ট্রেলিয়ার জয়ে সুপার এইটে ইংল্যান্ড

নিউজডেস্ক June 16, 2024

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো হয়তো অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রার্থনায় বসেছিলো ইংল্যান্ড। অবশেষে প্রার্থনা ফলে গেছে। জিতে গেছে অস্ট্রেলিয়া, হাফ ছেড়ে বাঁচলো ইংল্যান্ড। আগেই সুপার এইট নিশ্চিত করা অসিরা স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে, সেই সাথে ইংল্যান্ডকে তুলে দিয়েছে সুপার এইটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানে জিতলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাম লেখাতো স্কটল্যান্ড, বিদায় হয়ে যেতো ইংল্যান্ডের। সেটি হয়নি। স্বপ্ন ভেঙেছে স্কটিশদের। অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

গ্রুপপর্বে চার ম্যাচের চারটিই জিতে ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড আর স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৫। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় ইংলিশরা গেছে পরের পর্বে।

সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্কটিশরা। জবাবে শেষ ৫ ওভারে ৬০ রান লাগলে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ট্রাভিস হেড আর মার্কাস স্টয়নিসের ব্যাটে অস্ট্রেলিয়া ঠিকই ম্যাচ বের করে নিয়েছে।

৬০ রানে ৩ উইকেট হারানোর পর হেড আর স্টয়নিস চতুর্থ উইকেটে ৪৪ বলে ৮০ রান তুলে দেন। হেড ৪৯ বলে ৫ চার আর ৪ ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। ২৫ বলে ফিফটি করেন স্টয়নিস। শেষ পর্যন্ত ২৯ বলে ৯ চার আর ২ ছক্কায় ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

তুলির শেষ আঁচড় দেন টিম ডেভিড। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি, ১৪ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। ২ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ডের মার্ক ওয়াট আর সাফইয়ান শরিফ নেন দুটি করে উইকেট।

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ওপেনার জর্জ মুনসে ২৩ বলে করেন ৩৫ রান, রিচি বেরিংটন ৩১ বলে অপরাজিত ৪২।
তবে স্কটল্যান্ড বড় পুঁজি পায় মূলত ব্রেন্ডন ম্যাকমুলানের ঝোড়ো ফিফটিতে। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৪ বলে ২ চার আর ৬ ছক্কায় খেলেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ২ উইকেট পেলেও খরচ করেন ৪৪ রান।

Continue Reading

Previous: এমপি আনার হত্যা : এবার জেলা আ. লীগ সম্পাদক মিন্টু আটক
Next: লেবাননে বেশ কয়েকটি স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026
গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 2, 2026
আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আইল্যান্ডে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

September 1, 2026
অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

অপরাধমুক্ত ও সম্প্রীতির সমাজ গঠনে নজরুলের আদর্শ অনুসরণের আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের

September 1, 2026

আরও খবর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

September 2, 2026
নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

September 2, 2026
রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

September 2, 2026
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

September 2, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

432882
Users Today : 1558
This Month : 12253
This Year : 404318
Total Users : 432882
Views Today : 3017
Total views : 1562950

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.