ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় ২ লাখ ৫২ হাজার ২৪১ টাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ১২ হাজার ৩৪৩ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৪২ হাজার ৬৩৯ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৬ হাজার টাকা। শিক্ষার্থীপ্রতি ব্যয় নির্ধারণে বেতন বাবদ সহায়তা, ভাতাদি বাবদ সহায়তা, পণ্য ও সেবা বাবদ সহায়তা, পেনশন ও অবসর সুবিধা, গবেষণা অনুদান, অন্যান্য অনুদান যোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে শিক্ষার্থীপ্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছে।
